back to top
Wednesday, August 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিভোটের লড়াইয়ে গাজোলে তারকা চমক, প্রচারে অভিনেত্রী শ্রীতমা

ভোটের লড়াইয়ে গাজোলে তারকা চমক, প্রচারে অভিনেত্রী শ্রীতমা

তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে গাজোলে তারকা চমক; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে ভোট চাইলেন অভিনেত্রী

নিজস্ব সংবাদদাতা:মালদার গাজোলে ভোটের আবহে জমে উঠল রাজনৈতিক প্রচার। হালকা বৃষ্টিকেও উপেক্ষা করে তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে কোনও ঢিলেমি রাখছে না।

গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে এবার ময়দানে নামলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।বুধবার রানীগঞ্জ-২ অঞ্চলের অলতোর প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত জনসভায় ভিড় উপচে পড়ে।

সভার প্রধান আকর্ষণ ছিলেন ‘মা’ সিরিয়ালের পরিচিত মুখ শ্রীতমা। তাঁকে একঝলক দেখার জন্য কর্মী-সমর্থকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস।মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শ্রীতমা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন।

পাশাপাশি তিনি উপস্থিত জনতার কাছে আহ্বান জানান, জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে প্রসেনজিৎ দাসকে জেতানোর জন্য।অভিনেত্রীকে কাছে পেয়ে সাধারণ মানুষের মধ্যেও আলাদা উন্মাদনা দেখা যায়।

তিনি নিজেকে “ঘরের মেয়ে” হিসেবে পরিচয় দিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূল প্রার্থীকে সমর্থনের আবেদন জানান।অন্যদিকে, প্রার্থী প্রসেনজিৎ দাসও সভায় উপস্থিত থেকে এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

Author

আরো পড়ুন:  Assembly election 2026:ভোটব্যবস্থা খতিয়ে দেখতে কলকাতায় বৈঠক
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments