back to top
Thursday, April 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি100-meter boundary line around polling stations: ভোট গ্রহণ কেন্দ্রের চারপাশে ১০০ মিটার...

100-meter boundary line around polling stations: ভোট গ্রহণ কেন্দ্রের চারপাশে ১০০ মিটার ‘লক্ষণ রেখা’, নতুন নির্দেশে জোর কমিশনের

নিজস্ব সংবাদদাতা: নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। প্রতিটি পোলিং বুথের চারপাশে ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে একটি নির্দিষ্ট ‘লক্ষণ রেখা’ টেনে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাদা চকের সাহায্যে এই সীমারেখা চিহ্নিত করা হবে, যাতে সহজেই বোঝা যায় কোন এলাকা পর্যন্ত ভোট সংক্রান্ত কার্যকলাপ চলবে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ১০০ মিটার এলাকার ভেতরে শুধুমাত্র ভোটার ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচনকর্মীরাই প্রবেশ করতে পারবেন। সাধারণ ভিড় বা অপ্রয়োজনীয় জমায়েত যাতে না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এর ফলে বুথের আশেপাশে অযথা ভিড় কমবে এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, বুথ লেভেল অফিসার (BLO)-দের এই লক্ষণ রেখার বাইরে রাখা হচ্ছে। অর্থাৎ, ভোটাররা বুথে ঢোকার আগে নির্দিষ্ট এই সীমারেখার বাইরেই তাঁদের নথিপত্র যাচাই করাবেন। এতে বুথের ভেতরে অযথা ভিড় কমবে এবং ভোট গ্রহণের গতি বজায় থাকবে।

‘লক্ষণ লেখা’ বলতে মূলত বোঝানো হচ্ছে—সাদা চকের সাহায্যে মাটিতে একটি স্পষ্ট সীমারেখা টেনে দেওয়া, যা ভোটারদের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে। ভোটার যখন বুথের দিকে এগোবেন, তখন এই রেখা অতিক্রম করেই তিনি ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করবেন। এর মাধ্যমে নিরাপত্তা ও শৃঙ্খলা—দুইই বজায় রাখা সম্ভব হবে।

নির্বাচন কমিশনের এই উদ্যোগের মূল লক্ষ্য, প্রতিটি ভোটার যেন কোনো রকম বাধা বা বিশৃঙ্খলা ছাড়াই স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের এই নির্দেশ কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Author

আরো পড়ুন:  মুর্শিদাবাদে অভিষেকের ‘তিন এজেন্সি’ তত্ত্ব, বিজেপির বিরুদ্ধে ভোট ভাগের অভিযোগ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments