back to top
Sunday, July 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিEVM Malfunction: বড়ঞায় ইভিএম নিয়ে চাঞ্চল্য, ‘ভোট স্থানান্তরের অভিযোগে’ সাময়িক বন্ধ ভোটগ্রহণ

EVM Malfunction: বড়ঞায় ইভিএম নিয়ে চাঞ্চল্য, ‘ভোট স্থানান্তরের অভিযোগে’ সাময়িক বন্ধ ভোটগ্রহণ

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ভোটাররা তৃণমূল কংগ্রেসে ভোট দিলেও তা নাকি বিজেপির ঝুলিতে চলে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়ঞার ১৮৬ নম্বর বুথে ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই অভিযোগ সামনে আসে। ভোটাররা বিষয়টি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে জানালে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল প্রার্থী ও সেক্টর অফিসার। অভিযোগ খতিয়ে দেখে প্রাথমিকভাবে ভোটারদের দাবির সত্যতা মিলেছে বলেই জানা যায়। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত নতুন ইভিএম মেশিন আনা হয়। পরে সেই মেশিন বসিয়ে পুনরায় ভোটগ্রহণ শুরু করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে, যদিও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলে জানা গেছে।

Author

আরো পড়ুন:  Ashok Lahiri: “এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি”, অশোক লাহিড়িকে শুভেচ্ছা সুকান্তর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments