back to top
Wednesday, April 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিBJP: বিজেপি ক্ষমতায় এলে ভাতা ছাড়াও পৃথক মহিলা ব্যাটালিয়ন গঠন করার আশ্বাস

BJP: বিজেপি ক্ষমতায় এলে ভাতা ছাড়াও পৃথক মহিলা ব্যাটালিয়ন গঠন করার আশ্বাস

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হলে মহিলাদের জন্য ৩০০০ টাকা ভাতা দেওয়া, নিরাপত্তার জন্য মাতঙ্গিনী হাজরা ও রানি রাসমণির নামে পৃথক মহিলা ব্যাটালিয়ন গঠন করার আশ্বাস দিলেন রাজ্যসভার সাংসদ এবং বিজেপি-র কেন্দ্রীয় মুখপাত্র ড. সুধাংশু ত্রিবেদী। রবিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন।

তিনি বলেন, “একদিকে কেন্দ্রীয় সরকার ‘নারী শক্তি বন্দন’ আইন এনে মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে বিরোধীরা সেই বিল পাশ না হওয়ায় যে উল্লাস করেছে, তা প্রশ্নের জন্ম দেয়। সেই অট্টহাসি প্রতিটি নারীর হৃদয়ে আঘাত করেছে এবং তার প্রতিক্রিয়া ভবিষ্যতে অবশ্যই দেখা যাবে।”

তিনি বলেন, “একদিকে আমাদের সরকার মহিলাদের জন্য মুদ্রা যোজনা, উজ্জ্বলা যোজনা, শৌচালয় নির্মাণ এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে মালিকানার অধিকার দিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকার বলছে—সন্ধ্যার পরে মহিলাদের বাইরে বের হওয়া উচিত নয়। অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দোষী সাব্যস্ত হওয়ার হার দেশের মধ্যে অন্যতম সর্বনিম্ন—যেখানে সারা ভারতে প্রায় ২২% এর কাছাকাছি, সেখানে পশ্চিমবঙ্গে মাত্র ৩% এর মতো।

সুধাংশুবাবু বলেন, “আমি একটি উদাহরণ দিতে চাই— আমাদের দলের প্রার্থী রত্না দেবনাথ, যিনি আর জি কর কলেজের মর্মান্তিক ঘটনার শিকার মায়ের প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে, সেই ঘটনার অভিযুক্তের পরিবারের সদস্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই দিক তুলনা করলেই স্পষ্ট বোঝা যায় কোথায় ভয়, আর কোথায় বিশ্বাসের সম্ভাবনা।”

Author

আরো পড়ুন:  ”প্রার্থীতালিকার বেশ কিছু নাম তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে”, তোপ বিজেপি-র
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments