back to top
Wednesday, April 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিNarendra Modi: গঙ্গার বুকে ভাওয়াইয়া, উত্তরবঙ্গকে কি ডাক দিলেন মোদী?

Narendra Modi: গঙ্গার বুকে ভাওয়াইয়া, উত্তরবঙ্গকে কি ডাক দিলেন মোদী?

নিজস্ব সংবাদদাতা: কলকাতার গঙ্গাবক্ষে নৌকাভ্রমণের একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনায় উঠে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওর মূল আকর্ষণ তার ব্যাকগ্রাউন্ড মিউজিক—দোতারার সুরে ভেসে আসছে উত্তরবঙ্গের জনপ্রিয় ভাওয়াইয়া গান ‘ও বৈদেশিয়া বন্ধু রে… একবার উত্তরবাংলা আসিয়া যান’।

এই গানটি প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ধনেশ্বর রায়-এর সৃষ্টি, যেখানে উত্তরবঙ্গের প্রকৃতি, সংস্কৃতি এবং মানুষের আন্তরিক আতিথেয়তার ছবি ফুটে উঠেছে। গানের কথায় যেমন জলপাইগুড়ির পান, কোচবিহারের ধান, দার্জিলিংয়ের চা-বাগান কিংবা জলদাপাড়ার অরণ্যের কথা আছে, তেমনই তিস্তা, তোর্ষা ও মানসাই নদীর উল্লেখও এই অঞ্চলের সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে।

প্রধানমন্ত্রীর ভিডিওতে এই গান ব্যবহৃত হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত উত্তরবঙ্গবাসী। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ভাওয়াইয়া শিল্পী গীতা রয় বর্মন বলেন, এই উদ্যোগ শুধু তাঁর নয়, সমগ্র উত্তরবঙ্গের মানুষের জন্যই গর্বের। তাঁর মতে, ভাওয়াইয়া ও রাজবংশী সংস্কৃতির প্রতি প্রধানমন্ত্রীর এই আগ্রহের প্রতিফলন এই ভিডিও। রাজনৈতিক মহলের মতে, এই ভিডিও শুধুমাত্র একটি সাংস্কৃতিক উপস্থাপন নয়, বরং এর মধ্যে রয়েছে সূক্ষ্ম রাজনৈতিক বার্তাও। দক্ষিণবঙ্গের প্রেক্ষাপটে তৈরি এই ভিডিওতে উত্তরবঙ্গের লোকসংগীতের ব্যবহার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ওই অঞ্চলের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে কোচবিহারের সভায় রাজবংশী ভাষায় বক্তব্য রেখে স্থানীয় মানুষের মন জয়ের চেষ্টা করেছিলেন মোদী। সেই ধারাবাহিকতায় এই ভিডিওকে অনেকেই দেখছেন উত্তরবঙ্গের প্রতি একপ্রকার আহ্বান হিসেবে—একদিকে সংস্কৃতির মর্যাদা দেওয়া, অন্যদিকে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া।সব মিলিয়ে, গঙ্গার বুকে ভেসে চলা এই ভিডিও যেন দুই বাংলার ভৌগোলিক সীমানাকে ছাড়িয়ে এক সুরে বেঁধেছে রাজনীতি ও সংস্কৃতিকে—যেখানে ‘বৈদেশিয়া বন্ধু’র আমন্ত্রণে উত্তরবঙ্গ হয়ে উঠেছে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।

Author

আরো পড়ুন:  Warning of poll boycott: আগে ব্রিজ, তারপর ভোট’—সেতুর দাবিতে উত্তাল বলরামপুর, ভোট বয়কটের হুঁশিয়ারি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments