back to top
Sunday, June 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বকে এই কোল টমাস অ্যালেন? ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালানো বন্দুকবাজ সম্পর্কে...

কে এই কোল টমাস অ্যালেন? ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালানো বন্দুকবাজ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালানো বন্দুকবাজ কোল টমাস অ্যালেন সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের মতে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই যুবক অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলার ছক কষেছিলেন।৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। পেশাগত জীবনে তিনি একজন হাইস্কুল টিউটর (গৃহশিক্ষক) ছিলেন এছাড়াও তিনি নাসা গবেষণা করতেন বলে জানা গেছে।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন বলে জানা গেছে। অ্যালেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি (Caltech) থেকে স্নাতক এবং ২০২৫ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।তদন্তকারী সংস্থা এফবিআই (FBI) অ্যালেনের একটি ইশতেহার বা ম্যানিফেস্টো উদ্ধার করেছে।

সেখানে তিনি নিজেকে একজন “ফ্রেডলি ফেডারেল অ্যাসাসিন” (Friendly Federal Assassin) হিসেবে দাবি করেছেন। তাঁর মূল লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলা চালানো। তবে তিনি এটিও স্পষ্ট করেছিলেন যে, সাধারণ হোটেল কর্মী বা সাধারণ মানুষ তাঁর লক্ষ্য নয়।তদন্তে জানা গেছে, অ্যালেন লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ট্রেনে করে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। বড় কোনো বাধা ছাড়াই অস্ত্র বহন করার জন্যই তিনি বিমান এড়িয়ে ট্রেন বেছে নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ওই হোটেলেই অতিথি হিসেবে চেক-ইন করেছিলেন, যার ফলে হোটেলের সাধারণ নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে ভেতরে অস্ত্র নিয়ে ঢোকা তাঁর পক্ষে সহজ হয়েছিল।

তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া শটগান এবং হ্যান্ডগানটি তিনি বৈধভাবেই সংগ্রহ করেছিলেন।অ্যালেনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে তাঁর ধর্মবিরোধী এবং ট্রাম্প বিরোধী মনোভাবের প্রমাণ মিলেছে। এছাড়া জানা গেছে, ২০২৪ সালে তিনি ডেমোক্র্যাটিক পার্টির একটি ফান্ডে অর্থ সাহায্য করেছিলেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে তিনি কোনো গোষ্ঠী নয়, বরং এককভাবেই (Lone Wolf) এই হামলার পরিকল্পনা করেছিলেন।

বর্তমান আইনি অবস্থা

আরো পড়ুন:  ফোনে কথা মোদী-ট্রাম্পের, দ্বিপাক্ষিক সম্পর্ক ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে জোর আলোচনা

অ্যালেনের বিরুদ্ধে বর্তমানে ফেডারেল অফিসারকে হত্যাচেষ্টা এবং অপরাধমূলক উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পেশ করার কথা রয়েছে। সিক্রেট সার্ভিস এবং এফবিআই যৌথভাবে খতিয়ে দেখছে এই ঘটনার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments