back to top
Sunday, June 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবাংলার মানুষকে এক্সহ্যান্ডলে বার্তা মোদী-শাহর

বাংলার মানুষকে এক্সহ্যান্ডলে বার্তা মোদী-শাহর

বুধবার সকালে ভোটের প্রাক্কালে বাংলার মানুষকে এক্সহ্যান্ডলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফা।আজ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, এটি অত্যন্ত জরুরী যে পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন।”

অমিত শাহ লিখেছেন, “পশ্চিমবঙ্গকে ভয়, সিন্ডিকেট এবং দুর্নীতির অপশাসন থেকে মুক্ত করবার জন্য দ্বিতীয় অর্থাৎ শেষ দফায় সকল ভোটারদের, বিশেষভাবে মায়েদের, বোনেদের এবং যুব সমাজের কাছে আবেদন করছি আপনার রেকর্ড সংখ্যায় ভোটদান করুন।

আপনার একটি ভোট বাংলার গৌরবকে পুনরায় ফিরিয়ে আনবার সঙ্গে সঙ্গে মহিলাদের সুরক্ষাকে নিশ্চিত করবে। বাংলার যুবকদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে কেবলমাত্র এমন একটি সরকার, যাদের কাছে বিকাশের দিশা রয়েছে এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার সংকল্প শক্তি রয়েছে।সোনার বাংলা নির্মাণের জন্য রেকর্ড সংখ্যায় ভোটদান করুন।”

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: তৃণমূলের প্রার্থীতালিকা ২০২৬: সাংবাদিক, আইনজীবী থেকে যুবনেতা— নজর কাড়লেন কোন নতুন মুখেরা?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments