back to top
Sunday, June 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিভোটের সকালেই ভবানীপুরে তীব্র তরজা, অভিযোগ–পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজনীতি

ভোটের সকালেই ভবানীপুরে তীব্র তরজা, অভিযোগ–পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজনীতি

বিধানসভা নির্বাচনের ভোটের সকালেই ভবানীপুরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। সকাল সকাল রাস্তায় নামেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি—যা সাধারণত তাঁর ক্ষেত্রে বিরল দৃশ্য। এদিন তিনি জানান, সারাদিনই তিনি রাস্তায় থেকে পরিস্থিতির উপর নজর রাখবেন।

ভোটের শুরুতেই গুরুতর অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তাঁর নির্বাচনী কেন্দ্রেই একাধিক জায়গায় তাঁর ব্যানার খুলে ফেলা হচ্ছে, ছিঁড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, বাইরে থেকে আনা কেন্দ্রীয় বাহিনী ও কিছু পুলিশ আধিকারিক স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় না করেই অভিযান চালাচ্ছে। এমনকি গভীর রাতে এক স্থানীয় কাউন্সিলরের বাড়িতেও তল্লাশি চালানোর অভিযোগ করেন তিনি।

এই অভিযোগের কড়া জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি স্বামীক ভট্টাচারিয়া। তিনি কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রীর ব্যানার খুলে দেওয়া হচ্ছে—এটা বিশ্বাস করা কঠিন। এ ধরনের কাজ বরং তৃণমূলই করে থাকে।” একইসঙ্গে তিনি দাবি করেন, “আগে বাজার থেকে বাড়ি বাড়ি, এখন বুথে বুথে ঘোরানো হচ্ছে—সব খেলা শেষ।”অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এবারের ভোটের পরিবেশ একেবারেই আলাদা। তাঁর কথায়, “আগে যেসব এলাকায় ভয়ভীতি, দখলদারির অভিযোগ উঠত, এবার সেখানে শান্তিপূর্ণ পরিবেশ দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের পদক্ষেপে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।”

ভোটের দিনেই এই অভিযোগ ও পাল্টা অভিযোগে স্পষ্ট, ভবানীপুরে রাজনৈতিক লড়াই কতটা তীব্র। তবে শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায়, তা জানা যাবে ফল প্রকাশের দিনেই।

Author

আরো পড়ুন:  “শান্তিপূর্ণ জনাদেশ: পশ্চিমবঙ্গের কাছে আমাদের প্রতিশ্রুতি”, জানালো ইসি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments