back to top
Saturday, July 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and AccidentFire Triggered by Electrical Fault: বিদ্যুৎ-সংযোগে বিভ্রাট, সার্ভে পার্কে একটি বাড়িতে অগ্নিকাণ্ড

Fire Triggered by Electrical Fault: বিদ্যুৎ-সংযোগে বিভ্রাট, সার্ভে পার্কে একটি বাড়িতে অগ্নিকাণ্ড

অশোক সেনগুপ্ত

শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার সার্ভে পার্কে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। দমকলবাহিনী দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নতুন তৈরি চার তলা বাড়িটির (এ ৯০) সামনে মিটারঘর। এদিন আচমকা বৈদ্যুতিক গণ্ডগোলের জেরে ওই মিটারঘরে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।মিনিট ৮-১০ এর মধ্যে একের পর এক প্রায় সাতটি প্রচণ্ড বিস্ফোরণ হয়।

বাড়ির মালিক এলাকায় অপর একটি বাড়িতে থাকেন। বিপদগ্রস্ত বাড়ির ঠিক বিপরীত বাড়ি (এ ৮৫) থেকে সঙ্গে সঙ্গে তাঁকে এবং সিইএসসি-তে খবর দেওয়া হয়। সার্ভে পার্ক থানা এবং দমকলেও। সিইএসসি-র আপৎকালীন শাখার কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকার বিদ্যুৎসংযোগ ছিন্ন করে দেয়। বাকি সতর্কতামূলক কাজ করেন দমকলকর্মীরা।

অগ্নিকান্ডে কেউ হতাহত না হলেও বড় রকমের ক্ষতি হয়েছে। ওই বাড়িতে আপাতত একটি ফ্ল্যাটে তিন যুবতী থাকেন। বিদ্যুৎ সংযোগ না থাকায় তাঁরা ফাঁপড়ে পড়েছেন। বিদ্যুৎকর্মীরা জানিয়েছেন, বিদ্যুতের মূল সংযোগপথে যেরকম ক্ষতি হয়েছে, তা মেরামত করে সংযোগ স্বাভাবিক করতে একটু সময় লাগতে পারে। যদিও বাড়ির মালিক উমাপদ মণ্ডল জানান, যা যা করার সব চেষ্টা হচ্ছে।

Author

আরো পড়ুন:  সরকারি গাড়ি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ, রহস্যমৃত্যু তৃণমূল পঞ্চায়েত প্রধানের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments