back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধনিরাপত্তা ও উন্নয়ন কাজের জন্য নেতাজি এক্সপ্রেসের রুট পরিবর্তন

নিরাপত্তা ও উন্নয়ন কাজের জন্য নেতাজি এক্সপ্রেসের রুট পরিবর্তন

উত্তর রেলওয়ের দিল্লি ডিভিশনে শাহাবাদ মার্কণ্ডা এবং মোহরি স্টেশনের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য রেল চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। এর ফলে পূর্ব রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন ‘নেতাজি এক্সপ্রেস’-এর যাত্রাপথে পরিবর্তন করা হয়েছে।

​পূর্ব রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩০৫১ হাওড়া–কালকা নেতাজি এক্সপ্রেস এবং ১৩০৫২ কালকা–হাওড়া নেতাজি এক্সপ্রেসের রুটে এই বদল আনা হয়েছে।

যেসব ট্রেন প্রভাবিত হবে:

  • ১৩০৫১ হাওড়া–কালকা নেতাজি এক্সপ্রেস: ৩ জুন ২০২৬ তারিখ পর্যন্ত যে সমস্ত ট্রেন যাত্রা শুরু করবে, সেগুলির রুটে পরিবর্তন থাকবে।
  • ১৩০৫২ কালকা–হাওড়া নেতাজি এক্সপ্রেস: ৩০ মে ২০২৬ থেকে ৪ জুন ২০২৬ তারিখ পর্যন্ত যাত্রা শুরু করা ট্রেনগুলি এই নতুন পথে চলবে।

নতুন রুট ও স্টপেজ:

উল্লিখিত সময়ে ট্রেনটি আম্বালা ক্যান্টনমেন্ট, সাহারানপুর, মিরাট সিটি এবং খুরজা হয়ে যাতায়াত করবে। যাত্রীদের সুবিধার্থে সাহারানপুর, মিরাট সিটি এবং হাপুর স্টেশনে এই ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।

Author

আরো পড়ুন:  যাত্রী সুবিধায় বড় পদক্ষেপ রেলের! শিয়ালদহ ও কলকাতা স্টেশন ছাড়াও একাধিক এক্সপ্রেস ট্রেনের নতুন স্টপেজ ঘোষণা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments