বুধবার নবান্ন থেকে রাজ্যের নতুন কর্মসূচির রূপরেখা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চালু হয়েছে ‘আপনার সরকার আপনার পাশে’। বুধবার নবান্ন সভাঘর থেকে এই কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে ক্ষমতায় আসার আগেই বিজেপি দাবি করেছিল যে, তাঁদের সরকার হবে মানুষের সরকার। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে খোদ শুভেন্দু অধিকারীও বলেছিলেন, এই সরকার জনগণের। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সাফ কথা ছিল – বিজেপির নয়, তাঁরা রাজ্যের সরকার তৈরি করতে চান। এই ‘আপনার সরকার আপনার পাশে’ তারই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এই কর্মসূচিতে নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। সরকারি পরিষেবা পেতে কোনও বাধা বা সমস্যা হলে সরাসরি ফোন করা যাবে ৮২৮২০-৮২৮২০ নম্বরে। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত হেল্পলাইন নম্বর খোলা থাকবে। অভিযোগ ইমেলও করতে পারবেন সাধারণ মানুষ, ইমেল আইডি- asap@wb.gov.i।


Recent Comments