হাই কোর্টে দায়ের করা মামলায় কলকাতা পুরসভাকে বাড়ি ও লিপস অ্যান্ড বাউন্সের অবৈধ নির্মাণের অংশের তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হল। আগামী ৭ দিনের মধ্যে এই তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি স্মিতা দাস দে। ৪ সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি।
অভিষেকের বাড়ি ও লিপস অ্যান্ড বাউন্সের অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়। বুধবার মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি স্মিতা দাস দের এজলাসে। অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির কোথায় কোথায় বিচ্যুতি? সম্পত্তির কোন অংশে? কত অংশ বিচ্যুতি? লিপস অ্যান্ড বাউন্স সম্পত্তির অবৈধ অংশ বা কোথায়? সমস্ত তথ্য কলকাতা পুরসভাকে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
এই সময়কালে কলকাতা পুরসভা বেআইনি নির্মাণ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ নিতে পারবেন বলে পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি।


Recent Comments