back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিধর্মেও আছি জিরাফেও আছি, কুণালের পোস্ট মনে দিলো এই প্রবাদ

ধর্মেও আছি জিরাফেও আছি, কুণালের পোস্ট মনে দিলো এই প্রবাদ

অশোক সেনগুপ্ত

কলকাতা, ৬ জুন (হি স)। “মমতাদির সঙ্গে আছি। কিন্তু বারবার একই ভুলের সঙ্গে নেই। বিশ্বাসঘাতকতাতেও নেই। কান, চোখ, মস্তিষ্ক, হৃদয় ও মুখের পূর্ণ ব্যবহার চলবে। ঘরে বাইরে। জয় বাংলা।” শনিবার সামাজিক মাধ্যমে কুণাল ঘোষের এই পোস্ট মনে করিয়ে দিল প্রবাদ ধর্মেও আছি জিরাফেও আছি।

কুণাল লিখেছেন, “1) আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতাদির প্রতীকের বিধায়ক। 2) ভোটের একমাসের মধ্যে যারা ‘রহস্যজনক ব্যক্তিগত’ স্বার্থে প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় মমতাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমি তা সমর্থন করি না। আমি মমতাদির সঙ্গেই আছি।3) তবে দলের ভুলত্রুটি সংশোধনের বদলে বিভিন্ন স্তরে যদি ভুল চলতে থাকে, সেটা দেখেও চোখ বুজে থাকতে পারব না। এখনও যে বিপুল কর্মীরা বিভিন্ন জেলা থেকে যোগাযোগ করছেন, ছাত্র-যুবরা যোগাযোগ করছে, অনেক কিছু বলছে, সেগুলি শুনছি, শুনব। তাদের সঙ্গে বসতে অনুরোধ করেছেন, বসব। তার পরেরটা পরে দেখা যাবে।

প্রসঙ্গত, উল্লেখিত প্রবাদের নেপথ্যে রয়েছে একটি গল্প। জয়পুরের এক মহারাজা আফ্রিকা থেকে একটি জিরাফ এনেছিলেন। তখনকার ধর্মগুরুরা ফতোয়া দেন, এই অদ্ভুত দর্শন প্রাণীটি ঈশ্বর সৃষ্টি করেননি, তাই এটি দেখা পাপ। দিনের বেলা সাধারণ মানুষ ভয়ে জিরাফ দেখতে না গেলেও, রাতের অন্ধকারে সেই ধর্মগুরু এবং ধার্মিক লোকেরাই লুকিয়ে জিরাফ দেখতে যেতেন। সেই থেকে মুখে ধার্মিক সেজে আড়ালে অন্য কাজ করা বা দু’কুল বাঁচিয়ে চলার স্বভাবকে “ধর্মেও আছি, জিরাফেও আছি” বলা হয়।

এই পোস্ট প্রকাশ্যে আসার ১০ ঘন্টা বাদে, শনিবার সাড়ে ৯টা পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ৪৯৭টি।

Author

আরো পড়ুন:  First phase voting percentage: প্রথম দফার ভোটে ৬২% ছাড়াল ভোটদান, জেলায় জেলায় অংশগ্রহণে উৎসাহ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments