ভারতীয় ক্রীড়া জগতে নেমে এসেছে শোকের ছায়া। দেশের অন্যতম সফল শুটার এবং কোচ জসপাল রানা মারা গিয়েছেন। শুক্রবার ৪৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিল্লির ম্যাক্স সাকেত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ১ জুন জার্মানির মিউনিখ থেকে ভারতে ফেরার সময় বিমানের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জসপাল রানা। আপৎকালীন অবস্থায় তাঁকে চিকিৎসা দেওয়া হয়। দিল্লিতে বিমান অবতরণের পর সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন শারীরিক পরীক্ষার পর তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে তিনি চিরবিদায় নিয়েছেন।
খেলোয়াড় হিসেবে যেমন সাফল্যের শিখরে পৌঁছেছিলেন, তেমনই কোচ হিসেবেও তিনি রেখে গিয়েছেন উজ্জ্বল ছাপ। প্যারিস অলিম্পিকে ভারতের তারকা শুটার মনু ভাকের যে জোড়া পদক জিতেছিলেন, তার পিছনে জসপাল রানার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সভাপতি কালিকেশ নারায়ণ সিং দেও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
কিংবদন্তি ক্রীড়াবিদ জসপাল রানার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।” শুক্রবার এক্সবার্তায় এই বার্তা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন শোকবার্তায় লিখেছেন, “দেশের হয়ে আন্তর্জাতিক সম্মান অর্জনের পাশাপাশি প্রশিক্ষক হিসেবে তরুণ শ্যুটারদের গড়ে তোলার মাধ্যমে শ্যুটিংয়ের ক্ষেত্রে ভারতের অদম্য দক্ষতা ও সামর্থ্য প্রতিষ্ঠায় তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। রানা জির প্রয়াণ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে আমি তাঁর পরিবার ও লক্ষ লক্ষ অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”


Recent Comments