back to top
Saturday, June 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি“উন্নয়নের বড় সুযোগ হাতছাড়া হয়েছে তৃণমূল সরকারের উদাসীনতায়”, কটাক্ষ শমীকের

“উন্নয়নের বড় সুযোগ হাতছাড়া হয়েছে তৃণমূল সরকারের উদাসীনতায়”, কটাক্ষ শমীকের

“পশ্চিমবঙ্গে উন্নয়নের বড় সুযোগ হাতছাড়া হয়েছে তৃণমূল সরকারের উদাসীনতায়।” শনিবার সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

প্রতীকি ছবি-সহ তিনি লিখেছেন, “২০১৬ সালে কেন্দ্র সরকার রাজ্যের ৭৮০টি Census Town-কে নগর প্রশাসনের আওতায় এনে পরিকল্পিত উন্নয়নের সুযোগ করে দিতে চেয়েছিল। এতে উন্নত রাস্তা, নিকাশি, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা ও স্ট্রিট লাইটের মতো পরিষেবা আরও শক্তিশালী করা যেত কেন্দ্রীয় আর্থিক সহায়তার মাধ্যমে।

কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ফলে দ্রুত বেড়ে ওঠা বহু জনপদ আজও অপরিকল্পিত নগরায়ণের সমস্যায় ভুগছে এবং উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি নয়, উন্নয়ন চাইছে। ডাবল ইঞ্জিন সরকারই কেন্দ্রের অর্থ, পরিকল্পনা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে আধুনিক ও বাসযোগ্য নগর ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যাবে।

উন্নয়নের সুযোগ আর নষ্ট হবে না, নব গঠিত পশ্চিমবঙ্গ সরকারের সঠিক সিদ্ধান্তই গড়ে তুলবে উন্নত পশ্চিমবঙ্গ।”

Author

আরো পড়ুন:  মেসি-কাণ্ডে ফের কোণঠাসা অরূপ বিশ্বাস, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ পুলিশের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments