back to top
Wednesday, September 9, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিLiquor shops shut by order: প্রশাসনের কড়া নির্দেশে বন্ধ মদের দোকান, কালোবাজারে...

Liquor shops shut by order: প্রশাসনের কড়া নির্দেশে বন্ধ মদের দোকান, কালোবাজারে রমরমা অসাধু চক্র

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সমস্ত দেশি ও বিদেশি মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশ মেনে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকসহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই মদের দোকানগুলিতে তালা ঝুলেছে। ২৩ এপ্রিল পর্যন্ত কোনোভাবেই এই দোকানগুলি খোলা যাবে না বলে জানানো হয়েছে।

তবে প্রশাসনের এই কড়াকড়ির সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। অভিযোগ, এলাকায় গোপনে মদের মজুত করে কালোবাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে। ৫০০ টাকার মদ ৮০০ টাকায়, ৮০০ টাকার মদ ১১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। কোথাও কোথাও ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠেছে।

এছাড়াও কিছু ক্ষেত্রে নকল মদ বা ভেজাল মদ বিক্রির অভিযোগও সামনে এসেছে, যার ফলে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন। হোটেল ও ভ্রাম্যমাণ ব্যবসার আড়ালে এই অবৈধ কারবার চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
এই পরিস্থিতিতে হিলি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এমন অভিযোগ পাওয়া গেলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন ও নির্বাচন কমিশনের এই পদক্ষেপে অনেক সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন, কারণ এতে ভোটের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  Agnimitra Paul: ১২১ টি পুরসভা ও ৭ টি পুরনিগমে সিসি ক্যামেরায় নজর রাখবে সরকার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments