back to top
Wednesday, June 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাবিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে হাইকোর্টে ধাক্কা অভিষেকের, জরুরি শুনানি নাকচ বিচারপতির

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে হাইকোর্টে ধাক্কা অভিষেকের, জরুরি শুনানি নাকচ বিচারপতির

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দ্রুত শুনানির আবেদন জানিয়ে বুধবার আদালতে ধাক্কা খেলেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, মামলাটি যে ক্রমে তালিকাভুক্ত রয়েছে, সেই নিয়ম মেনেই শুনানি হবে। আলাদা করে জরুরি ভিত্তিতে শুনানির সুযোগ নেই।

অভিষেকের আইনজীবীর দাবি ছিল, চোখের চিকিৎসার প্রয়োজনে তাঁকে প্রায় এক সপ্তাহের জন্য বিদেশে যেতে হবে। সেই কারণেই বিদেশযাত্রার অনুমতি চেয়ে মঙ্গলবার হাইকোর্টে আবেদন করা হয়। বুধবার সেই মামলার দ্রুত শুনানির জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলেও আদালত তা মঞ্জুর করেনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় তাঁর বাঁ চোখের নীচে গুরুতর আঘাত লাগে এবং চোখের হাড়ে চোটের কথা সামনে আসে। তারপর থেকে চোখের সমস্যা নিয়ে তাঁকে একাধিকবার চিকিৎসা করাতে হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পাশাপাশি তাঁর বাঁ চোখে একাধিক অস্ত্রোপচারও হয়েছে বলে জানা যায়।

এই আবেদনের সময়টিও রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তৃণমূলের অন্দরের টানাপোড়েন, দলীয় প্রতীক ও নেতৃত্ব নিয়ে জল্পনা এবং বিভিন্ন তদন্ত সংক্রান্ত চাপের মধ্যেই বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছেন অভিষেক। অন্যদিকে, একটি মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আগামী ৩০ জুন আদালতে হাজির থাকার নির্দেশও রয়েছে।

ফলে বিদেশযাত্রার অনুমতি সংক্রান্ত মামলায় হাইকোর্টের পরবর্তী অবস্থান কী হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Author

আরো পড়ুন:  চলতি মাসে কলকাতায় প্রধানমন্ত্রী মোদীর মেগা র‍্যালির দিনক্ষণ বদল? একদিন এগিয়ে আসতে পারে সফর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments