back to top
Tuesday, September 1, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিশতরূপের বিরুদ্ধে মানহানির মামলা এবিভিপি নেতার

শতরূপের বিরুদ্ধে মানহানির মামলা এবিভিপি নেতার

সিপিএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করলেন
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার প্রধান নিখিল দাস।

এ কথা জানিয়ে নিখিলবাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, টিভি চ্যানেলে বসে আমার নামে ইচ্ছাকৃত মিথ্যাচার করার জন্য। আমার সামাজিক সন্মান নষ্ট করার জন্য এই ব্যবস্থা। বাকিদের নামেও হবে। মিথ্যা বক্তব্য ও অপপ্রচার করে সম্পূর্ণ বাম-নকশাল গোষ্ঠী আমাদের থামাতে পারবে না।

সংশ্লিষ্ট নথি যুক্ত করে তিনি লিখেছেন, “১৯শে আগস্ট যারা আমাকে মারধর করেছে এবং আমি SC সম্প্রদায়ের ছাত্র হওয়ায় আমার বিরুদ্ধে জাতিগত মন্তব্য করেছে, তাদের বিরুদ্ধে ও SC/ST কমিশনে অভিযোগ করা হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করবে এবং শ্রী ঋষি অরবিন্দের স্বপ্ন পূরণ করবে।”

Author

আরো পড়ুন:  ঘোষিত হল বিজেপি-র নয়া ওবিসি এবং সংখ্যালঘু শাখা, প্রশ্ন মহিলার স্বল্পতা নিয়ে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments