back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্ববিশ্ব হৃদয় দিবসে প্রকৃতির আশ্রয়ের খোঁজে বৃক্ষরোপণ

বিশ্ব হৃদয় দিবসে প্রকৃতির আশ্রয়ের খোঁজে বৃক্ষরোপণ

“আজ যে চারা মাটিতে রোপিত হল, তা একদিন হয়ে উঠবে জীবনের ছায়া, প্রকৃতির আশ্রয় ও মানবতার সবুজ আশীর্বাদ। জয়তু সেবা, জয়তু মানবতা, জয়তু প্রকৃতি।” মঙ্গলবার ক্যালকাটা কার্ডিওলজি ফাউন্ডেশন, ভারত সেবাশ্রম সংঘ ও কালিকাপুর আগুয়ান সঙ্ঘের যৌথ উদ্যোগে সঙ্ঘের ক্রীড়াঙ্গনে একটি সচেতনতা শিবিরে এটাই ছিল বৃক্ষরোপণ উৎসবের অঙ্গীকার।

উপলক্ষ্য ছিল ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের ডাকা ‘ওয়ার্ল্ড হার্ট ডে’। প্রতি বছর ২৯শে সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভারত সেবাশ্রম সংঘের জেনারেল সেক্রেটারি স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ হৃদরোগ বিশেষজ্ঞ, সনাতনী স্বাস্থ্য সেনার প্রতিষ্ঠাতা-কর্ণধার ও মনিপাল হাসপাতালের (ঢাকুরিয়া) অধিকর্তা ডা. প্রকাশ কুমার হাজরা।

সংঘগুরু স্বামী প্রণবানন্দজীর প্রতিকৃতিতে মাল্যদানের পর সেক্রেটারী মহারাজের বৃক্ষ রোপনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। দুটি বেল ও পাঁচটি মেহগিনি গাছের চারা লাগান হয়। গাছগুলির নাম রাখা হয় সপ্তর্ষিমন্ডলের সাত ঋষি মরীচি, অঙ্গীরা, অত্রি, পুলহ, ক্রতু, পুলস্ত্য ও বশিষ্ট– এঁদের নামে।

Author

আরো পড়ুন:  Iran-Israel War: ইরান-ইসরায়েল যুদ্ধ: পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা, বিশ্বজুড়ে বাড়ছে প্রবল উদ্বেগ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments