back to top
Sunday, November 8, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবিজেপি দফতরের সামনে গায়ে আগুন দেব’, আচমকা হুঁশিয়ারি বিধায়কের

বিজেপি দফতরের সামনে গায়ে আগুন দেব’, আচমকা হুঁশিয়ারি বিধায়কের

৬ বছর আগে শিল্পাঞ্চলে এক বিজেপি নেতাকে গুলি করে খুনের মামলাকে কেন্দ্র করে রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহকে নিশানা করলেন ওই দলেরই বিধায়ক কৌস্তুভ বাগচী। রবিবার ওই নিয়ে শোরগোল হয় ব্যারাকপুরের রাজনৈতিক মহলে। ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভের হুঁশিয়ারি, ‘প্রয়োজনে’ বিজেপির রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন তিনি। নিহত বিজেপি নেতার বাবা পাল্টা একহাত নিয়েছেন কৌস্তুভকেই। সোমবার একবারে সাংবাদিক বৈঠক করে কৌস্তুভ অভিযোগ করেন, মণীশ শুক্ল নামে স্থানীয় যুবকের খুনের ঘটনায় যাঁদের নাম জড়িয়েছিল, দুঃখজনক ভাবে তাঁদের সঙ্গে কয়েক জন বিজেপি নেতার ওঠাবসা রয়েছে।

অর্জুনবাবু ও কয়েক জনের একাধিক ছবিও সামনে আনেন তিনি। কৌস্তুভের কথায়, ‘‘আমাদের কিছু লোকের সঙ্গে মণীশ শুক্লর হত্যাকারীদের দেখা যাচ্ছে। এগুলো দেখতে ভাল লাগছে না।’’ তিনি বলেন, ‘‘অর্জুন সিংহের প্রতি আমার ব্যক্তিগত কোনও রাগ নেই। তিনি বড় নেতা। আমাদের অভিভাবক। কিন্তু আপনার সঙ্গে এদের ছবি দেখতে ভাল লাগে?’’ ২০২০ সালে টিটাগড়ে দলীয় কার্যালয়ের সামনে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লকে। সেই খুনের মামলা নিয়ে হঠাৎ সরব হয়েছেন কৌস্তুভ। তাঁর দাবি, মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে আইনি প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হচ্ছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে মুখ্যসচিব, সিআইডি-র ডিজি এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন। কিন্তু তার মধ্যে মণীশের খুনে যাঁদের নাম জড়িয়েছিল, তাঁরা এখন বিজেপিরই ছত্রছায়ায় এসে দাঁড়িয়েছেন। নাম করেই তিনি পরিবহণ মন্ত্রী অর্জুনকে নিশানা করেছেন। একই সঙ্গে প্রাক্তন দুই পুরপ্রধান উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে নেওয়া যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কৌস্তুভ।

.

Author

আরো পড়ুন:  ইস্তফায় নারাজ মমতা, কটাক্ষ দেবজিতের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments