back to top
Sunday, November 8, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentগঙ্গার ঘাটে ভোররাতের গুলির লড়াই, পটনায় পুলিশের অভিযানে মৃত্যু তিন অভিযুক্তের

গঙ্গার ঘাটে ভোররাতের গুলির লড়াই, পটনায় পুলিশের অভিযানে মৃত্যু তিন অভিযুক্তের

Susmita Das: বিহারের রাজধানী পটনায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল খুনের মামলায় অভিযুক্ত তিন ব্যক্তির। শুক্রবার ভোর প্রায় ৩টে নাগাদ পটনা জেলার মানের থানা এলাকার শেরপুর গঙ্গাঘাটের কাছে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। নিহতদের নাম জে পি যাদব, বাবলু কুমার এবং রাজা শর্মা। তাঁরা মনেরের প্রাথমিক কৃষি ঋণ সমিতি বা প্যাকসের চেয়ারম্যান সঞ্জিত কুমার হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে যে অভিযুক্তেরা গঙ্গার ধারে শেরপুর এলাকায় জড়ো হয়েছেন। এরপর পটনা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) এবং জেলা পুলিশের যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। পুলিশ পৌঁছতেই অভিযুক্তেরা গুলি চালাতে শুরু করেন বলে দাবি তদন্তকারীদের। পাল্টা গুলি চালায় পুলিশও। প্রায় ২০ মিনিট ধরে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। ঘটনায় মানের থানার ভারপ্রাপ্ত আধিকারিক রজনীশ কুমারের বাঁ হাতে গুলি লাগে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, পাল্টা গুলিতে তিন অভিযুক্ত গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, একটি দেশি বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনার পর ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে।

কী পরিস্থিতিতে গুলির লড়াই শুরু হয়েছিল এবং পুলিশের অভিযানের সম্পূর্ণ বিবরণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Author

আরো পড়ুন:  আলিপুর কোর্টে আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments