back to top
Friday, August 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবনগাঁয় বিজেপি (BJP) বিধায়কের পরিবারের গাড়িতে হামলার অভিযোগ, দায় অস্বীকার তৃণমূলের

বনগাঁয় বিজেপি (BJP) বিধায়কের পরিবারের গাড়িতে হামলার অভিযোগ, দায় অস্বীকার তৃণমূলের

ভোটের আগে উত্তপ্ত উত্তর ২৪ পরগনা। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার পরিবারের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বেলডাঙা এলাকায়। একই ঘটনায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়িও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে বিধায়কের পরিবারের গাড়িতে ভাঙচুর চালানো হয়। অশোক কীর্তনীয়ার দাবি, তাঁর স্ত্রী গাড়ির ভিতরে ছিলেন এবং তাঁকে পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছিল। তিনি বলেন, “তৃণমূলের হার্মাদরা গাড়ি ভেঙে তছনছ করেছে। সঠিক বিচার না হলে বনগাঁ অচল করে দেওয়া হবে।”

এই ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। কয়েক মাস আগে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার অভিযোগও উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গোপালনগর ব্লক ১ তৃণমূল সভাপতি তাপস পাল বলেন, এসআইআর ইস্যুতে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। সম্প্রতি এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি তাঁর। সেই প্রসঙ্গে কিছু সাধারণ মানুষ বিধায়কের গাড়ি দাঁড় করানোর চেষ্টা করেন এবং ধাক্কাধাক্কি হয়। তবে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করেন তিনি। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/wb-govt-alleges-tampering-group-b-officers-ec-list/

Author

আরো পড়ুন:  BJP candidates file nominations with grand rallies: রাজ্যজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments