back to top
Wednesday, May 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরপুকুর খননে মিলল প্রাচীন বিষ্ণু মূর্তি, গাজোলে চাঞ্চল্য

পুকুর খননে মিলল প্রাচীন বিষ্ণু মূর্তি, গাজোলে চাঞ্চল্য

মালদা জেলার গাজোল ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালুকডাঙ্গা গ্রামে পুকুর খননের কাজ চলাকালীন উদ্ধার হল এক প্রাচীন বিষ্ণু মূর্তি। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং কৌতূহলী মানুষের ভিড় জমেছে ঘটনাস্থলে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের ‘চামার দিঘি’ নামের পুকুরটির সংস্কার ও খননের কাজ চলছিল। সেই সময় জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার সময় হঠাৎই শক্ত কিছুতে ধাক্কা লাগে। এরপর মাটি সরাতেই বেরিয়ে আসে কালো পাথরের তৈরি একটি মূর্তি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি।

মূর্তিটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারা ভক্তিভরে মূর্তিটি উদ্ধার করে পুকুরপাড়ে স্থাপন করেন। পরে সেটি পরিষ্কার করার পর স্পষ্ট হয় যে এটি ভগবান বিষ্ণুর মূর্তি, যার কারুকার্য যথেষ্ট সূক্ষ্ম ও প্রাচীনত্বের ইঙ্গিতবাহী।এই আবিষ্কারকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও ধর্মীয় আবেগ দুই-ই দেখা গিয়েছে। অনেকেই মূর্তিটিকে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে মনে করছেন। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

Author

আরো পড়ুন:  ভোট শেষ হতেই ট্রেনে চড়ার হিড়িক, জঙ্গিপুর-ফরাক্কায় স্টেশনজুড়ে বিশৃঙ্খলা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments