back to top
Tuesday, June 16, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরড্রেন উপচে রাস্তায় নোংরা জল, জঙ্গিপুরে চরম দুর্ভোগে বাসিন্দারা

ড্রেন উপচে রাস্তায় নোংরা জল, জঙ্গিপুরে চরম দুর্ভোগে বাসিন্দারা

দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে ড্রেনের নোংরা জল রাস্তায় উপচে পড়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন জঙ্গিপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রতিদিন রাস্তায় জমে থাকা নোংরা জলের কারণে সাধারণ মানুষের যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।স্থানীয়দের অভিযোগ, সমস্যা নতুন নয়—বহুবার পৌর প্রশাসনের দ্বারস্থ হলেও স্থায়ী কোনও সমাধান মেলেনি। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। জল জমে রাস্তা প্রায় অচল হয়ে পড়ে, ফলে নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।এই প্রসঙ্গে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম জানান, সমস্যার বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, আগামী ৪ মে-র পর একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হবে। ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে।পৌরসভার পক্ষ থেকে এলাকার দোকানদারদের চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। কারণ, অনেক জায়গায় ড্রেনের উপর স্থায়ীভাবে সিঁড়ি নির্মাণ করা হয়েছে, যার ফলে নিয়মিত পরিষ্কার করা বাধাগ্রস্ত হচ্ছে।অন্যদিকে, জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি তসিউল শেখ ওরফে জনি বলেন, নিয়মিত ড্রেন পরিষ্কার না করার ফলেই এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তাঁর মতে, সময়মতো পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে এমন পরিস্থিতি তৈরি হতো না।বর্তমান পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি—দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান হোক, যাতে স্বস্তি ফেরে এলাকার সাধারণ মানুষের জীবনে।

Author

আরো পড়ুন:  জেলমুক্তি মিলল না প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের, নতুন মামলায় বাড়ল রাজনৈতিক চাপ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments