back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportবঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৪ জেলায়

বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৪ জেলায়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ায় বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে এই নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল হতে পারে। তাই আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই দুই জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Author

আরো পড়ুন:  সাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments