back to top
Sunday, May 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিWarning of poll boycott: আগে ব্রিজ, তারপর ভোট’—সেতুর দাবিতে উত্তাল বলরামপুর, ভোট...

Warning of poll boycott: আগে ব্রিজ, তারপর ভোট’—সেতুর দাবিতে উত্তাল বলরামপুর, ভোট বয়কটের হুঁশিয়ারি

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর খলইসা ঘাটে পাকা সেতুর দাবিতে তীব্র আন্দোলনে সরব হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সেতুর অভাবে নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। এর প্রতিবাদেই পথে নেমে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলা-পুরুষ সহ বহু গ্রামবাসী।

বিক্ষোভকারীদের একটাই স্লোগান—“আগে ব্রিজ, তারপর ভোট।” তাঁদের স্পষ্ট দাবি, দ্রুত সেতু নির্মাণের নির্দিষ্ট আশ্বাস না মিললে আসন্ন নির্বাচনে ভোট বয়কট করবেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন যাতায়াতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জলস্তর বেড়ে গেলে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায়, এবং মাঝেমধ্যেই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে। ফলে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যেই দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন এবং আশ্বাস দেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে তাঁর বিধানসভা এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে এই সেতু নির্মাণ করা হবে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রেখা রায় বলেন, নদীর উপর সেতু নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন। সেই এনওসি না মিললে রাজ্যের পক্ষে কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেও তিনি জানান।

তবে রাজনৈতিক আশ্বাসে আর ভরসা রাখতে নারাজ গ্রামবাসীরা। তাঁদের সাফ কথা, বাস্তব পদক্ষেপ না দেখলে ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরবেন না। এখন প্রশ্ন, প্রশাসন কত দ্রুত এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এগিয়ে আসে।

Author

আরো পড়ুন:  ভোটের রাজনীতিতে সাধারণ মানুষের অবস্থান, নারী সুরক্ষা ও সন্তুষ্টির চিত্র
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments