back to top
Saturday, July 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, পরে মৃত্যু

ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, পরে মৃত্যু

গুরুতর আহত হয়ে পড়ে মারা গেলেন পরিচালক অনীক দত্ত। বুধবার হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। ঢাকুরিয়ার কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানান চিকিৎসকেরা। কিছুক্ষণের মধ্যেই টলিপাড়ায় আছড়ে পড়ে পরিচালকের প্রয়াণ সংবাদ। কীভাবে এই ঘটনা ঘটল? সেটা এখনও স্পষ্ট নয়। ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। 

দীর্ঘ দিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন পরিচালক। তাঁর স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, একটি ঘটনা ঘটেছে। এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করবেন না। পরে কথা বলবেন।ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় টলিউড পরিচালককে।

২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে আসেন অনীক। ভৌতিক কাহিনির আড়ালে রাজনৈতিক ও সামাজিক যে শ্লেষ উঠে এসেছিল সেই ছবিতে, তা বাংলা ছবিতে বিশেষত্বের বার্তা বলে রসিকজনেরা মনে করেন। একই ধাঁচে তার পরের ছবি ‘আশ্চর্য প্রদীপ’-এও একই বার্তা দিয়েছিলেন পরিচালক অনীকবাবু।

Author

আরো পড়ুন:  অনীক দত্তের শেষ কৃত্য নন্দনে, শ্রদ্ধার্ঘ্য দিতে এলেন বাম নেতা বিমান বসু
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments