back to top
Thursday, September 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSeat change লোকসভায় আসনবিন্যাসে বড় পরিবর্তন, প্রথম সারিতে ফিরলেন সুদীপ; দ্বিতীয় সারিতে...

Seat change লোকসভায় আসনবিন্যাসে বড় পরিবর্তন, প্রথম সারিতে ফিরলেন সুদীপ; দ্বিতীয় সারিতে অভিষেক

বাদল অধিবেশন শুরুর আগেই লোকসভার আসনবিন্যাসে বড়সড় পরিবর্তন দেখা গেল। নতুন আসন তালিকা অনুযায়ী, তৃণমূলের কালীঘাট শিবিরের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর প্রথম সারিতে থাকছেন না। তাঁর পরিবর্তে প্রথম সারির আসন পেয়েছেন এনসিপিআই শিবিরের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভা সচিবালয় সূত্রে এমনই খবর সামনে এসেছে।

এতদিন লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ৩৫৪ নম্বর আসনে বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন আসনবিন্যাসে সেই আসনেই বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অভিষেককে দ্বিতীয় সারিতে স্থান দেওয়া হয়েছে। শুধু তাঁরই নয়, কালীঘাট শিবিরের একাধিক সাংসদের আসনও আগের তুলনায় পিছিয়ে দেওয়া হয়েছে।

এই পরিবর্তনের ফলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আসনেও বদল এসেছে। আগে তিনি ২৮১ নম্বর আসনে বসতেন। নতুন তালিকায় সেই আসন বরাদ্দ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আরও পিছনের সারিতে বসতে হবে।

উল্লেখযোগ্যভাবে, সুদীপ বন্দ্যোপাধ্যায় অতীতে তৃণমূলের লোকসভার দলনেতা থাকাকালীন প্রথম সারিতেই বসতেন। পরে দলীয় নেতৃত্বে পরিবর্তনের পর সেই আসনে বসার সুযোগ পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নতুন রাজনৈতিক সমীকরণের জেরে সুদীপ ফের তাঁর পুরনো আসন ফিরে পেলেন।

এদিকে, বাদল অধিবেশনের আগে এনসিপিআইয়ের সাংসদদের বৈঠকও রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্য তৈরি করেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের সাংসদরা আগামী দিনে সংসদে সরকারের বিভিন্ন বিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে কী ভূমিকা নেবেন, তা নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর, এনডিএ সরকারকে সমর্থনের সিদ্ধান্তও বৈঠকে গৃহীত হয়েছে।

লোকসভার এই নতুন আসনবিন্যাসকে ঘিরে সংসদের অন্দরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের অন্দরের পরিবর্তিত সমীকরণের প্রতিফলন হিসেবেই এই পদক্ষেপকে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।

Author

আরো পড়ুন:  নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিয়ে পৃথক বৈঠক
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments