back to top
Sunday, June 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি“কড়াকড়ি নিরাপত্তার মাঝেও ফাঁক! মালদায় সীমান্তে পাকড়াও ৩ অনুপ্রবেশকারী”

“কড়াকড়ি নিরাপত্তার মাঝেও ফাঁক! মালদায় সীমান্তে পাকড়াও ৩ অনুপ্রবেশকারী”

ভোটের উত্তেজনার মাঝেই মালদহের সীমান্ত এলাকায় ফের সামনে এল অনুপ্রবেশের ঘটনা। হবিবপুর থানার অধীনে ভারত-বাংলাদেশ সীমান্তের বৈদ্যপুর অঞ্চলের কেদারিপাড়া ক্যাম্প এলাকায় বিএসএফের হাতে ধরা পড়েছে তিন বাংলাদেশি নাগরিক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ধৃতদের নাম মামুন সেখ, রিপন রায় এবং তারেকুল ইসলাম।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, তারেকুল ইসলামের বাড়ি বাংলাদেশের কুমারপুর এলাকায়, আর মামুন ও রিপনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে প্রথমে এক ব্যক্তি কেদারিপাড়া ক্যাম্প সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এরপর শুক্রবার ভোরে আরও দুই ব্যক্তি একই পথে সীমান্ত পেরোনোর চেষ্টা করলে তাঁদেরও ধরে ফেলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

ধৃতদের প্রথমে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে তাঁদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কাজের সন্ধানে মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং কাজ শেষে ফেরার সময়ই ধরা পড়ে।তবে তাঁদের অনুপ্রবেশের প্রকৃত উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Author

আরো পড়ুন:  Unrest In Rajarhat: ‘গো ব্যাক’, পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান আর ধাক্কাধাক্কিতে অশান্তি রাজারহাটে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments