back to top
Thursday, July 30, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি“লজ্জা করুন দিদি, মহিলাদের আপনি সুরক্ষা দিতে পারেননি”, মমতাকে কটাক্ষ শাহর

“লজ্জা করুন দিদি, মহিলাদের আপনি সুরক্ষা দিতে পারেননি”, মমতাকে কটাক্ষ শাহর

“লজ্জা করুন দিদি, মহিলাদের আপনি সুরক্ষা দিতে পারেননি। কিন্তু বিজেপির সরকার এলে কোনও গুন্ডা মা-বোনেদের দিকে চোখ তুলে তাকালে জেলের হাওয়া খাওয়াব।” শনিবার জামালপুরের সভায় এ কথা বলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ বলেন, “দেশের ২০ রাজ্যে বিজেপি-র সরকার আছে। কোনও মুখ্যমন্ত্রী এ কথা বলেননি মহিলারা ৭টার পর ঘরের বাইরে বেরোবেন না।”

তিনি বলেন, “১৫ বছরে মমতাদিদির জমানায় সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছে মা-বোনেদের উপর। আরজি কর, সন্দেশখালি প্রতি জায়গায় মা-বোনেদের উপর অত্যাচার হয়েছে। কিন্তু দিদি বলেন, মা-বোনেরা সন্ধ্যা ৭টা পর বাড়ি থেকে বেরোবেন না। কিন্তু আমি বলে যাচ্ছি, বিজেপি সরকার এলে মাঝরাতেও মা-বোনেরা বেরোতে পারবেন।”

Author

আরো পড়ুন:  Amit Shah: “সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা ক্ষমতায় আসব”, দাবি অমিত শাহর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments