back to top
Wednesday, April 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিMamata Banerjee’s public meeting in Bhabanipur: শনিবার সন্ধ্যায় ভবানীপুরে মমতার জনসভায় মাইক...

Mamata Banerjee’s public meeting in Bhabanipur: শনিবার সন্ধ্যায় ভবানীপুরে মমতার জনসভায় মাইক নিয়ে বিপত্তি

শনিবার সন্ধ্যায় ভবানীপুরে চক্রবেড়িয়ায় স্বামী নারায়ণ মন্দিরের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা পণ্ড হয়ে গেল বলে অভিযোগ। বিজেপির মাইক ‘আস্ফালনে’ নাকি এরকম অবস্থা হয়েছে বলে দাবি তৃণমূলের।

বিধানসভা নির্বাচনের শেষ দফার আগে জেলার পাশাপাশি নিজের ‘ঘর’ ভবানীপুরে জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঘরোয়া বৈঠক, জনসভা, পথসভা করছেন তিনি। অভিযোগ, তৃণমূলনেত্রী তথা ভবানীপুরের প্রার্থীর সভার সামনেই উচ্চস্বরে মাইক বাজাচ্ছিল বিজেপি। তাতে অত্যন্ত বিরক্ত হন মমতা। বলেন, ”এভাবে মিটিং করা সম্ভব নয়। আমায় ক্ষমা করবেন। এর প্রতিবাদে আমায় ভোটটা দেবেন।” এরপরই সভা ছেড়ে বেরিয়ে যান তিনি। 

ছাব্বিশে ভবানীপুর কেন্দ্র সবচেয়ে নজরকাড়া, তা বলাই বাহুল্য। তৃণমূলনেত্রীর প্রধান প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও ভোটে লড়েছেন। ২৩ তারিখ সেখানে ভোট মিটে যাওয়ার পর এখানেই রয়েছেন বিজেপি প্রার্থী। প্রায় রোজই ভবানীপুরে জনসভা, পথযাত্রা চলছে তাঁর। শনিবারও তিনি জনসভা করেন ভবানীপুর এলাকায়।

সন্ধ্যের পর সেখানে জনসংযোগ করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রেক্ষাগৃহে মমতার বৈঠক ছিল। সেখানে দলের কর্মী, সমর্থকদের পাশাপাশি ছিলেন টলিউডের একঝাঁক অভিনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে ওঠার কিছুক্ষণের মধ্যেই শোনা যায় মাইকের বিকট আওয়াজ। জানা যায়, সামনে বিজেপির সভা থেকে ওই মাইক বাজছে। তাতেই অত্যন্ত বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: মে-র আগে স্বস্তি নেই! বাস সঙ্কটে নিত্যযাত্রীদের দুর্দশা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments