back to top
Wednesday, May 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধমহারাষ্ট্রের পুণেতে ক্লোরিন গ্যাস লিক, হাসপাতালে ভর্তি ২২ জন

মহারাষ্ট্রের পুণেতে ক্লোরিন গ্যাস লিক, হাসপাতালে ভর্তি ২২ জন

মহারাষ্ট্রের পুণেতে ক্লোরিন গ্যাস লিকের জেরে এলাকায় আতঙ্ক ছড়াল। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়া অন্তত ২২ জন নাগরিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাথে ভর্তি হয়েছে আরও ২ জন ফায়ারফাইটার ও।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আচমকাই গ্যাস লিক হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, কাশি এবং বমি ভাব দেখা দেয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল।

আক্রান্তদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে আক্রান্তদের চিকিৎসা চলছে এবং তাদের শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যেই লিক হওয়া স্থানটি চিহ্নিত করে মেরামতির কাজ শুরু হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে।

তবে ঠিক কী কারণে এবং কোথা থেকে এই ক্লোরিন গ্যাস লিক হয়েছে, তা খতিয়ে দেখতে দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Author

আরো পড়ুন:  যাত্রী দুর্ভোগের আশঙ্কা! ১৮ই এপ্রিল ব্যান্ডেল-কাটোয়া শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল, দেখে নিন তালিকা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments