back to top
Friday, October 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাবিশ্ব বাংলা গেটের রেস্তরাঁয় আগুন, আতঙ্ক নিউ টাউনে

বিশ্ব বাংলা গেটের রেস্তরাঁয় আগুন, আতঙ্ক নিউ টাউনে

Sk. Armaan Hossain: কলকাতার নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের উপরে থাকা ঝুলন্ত রেস্তরাঁয় বুধবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। সন্ধ্যা ৬টার কিছু পরে রেস্তরাঁর নীচের অংশ থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। সেই ফুলকি নীচের রাস্তায় এসে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। রেস্তরাঁয় কর্মী-সহ প্রায় ৪০ থেকে ৫০ জন ছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গিয়েছে। তাঁদের নিরাপদে নীচে নামিয়ে আনা হয়। আগুনের কারণে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় এবং সাময়িক যানজট তৈরি হয়।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথা বলা হলেও, আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। দমকলের পক্ষ থেকে ঘটনার তদন্ত করা হচ্ছে।

আগুন লাগার ঘটনায় ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। কী ভাবে আগুন লাগল, তা এখন স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে খবর, যখন এই ঘটনা ঘটে তখন ওই রেস্তরাঁয় কর্মী-সহ প্রায় ৪০ জন ছিলেন। কয়েক জন খাওয়াদাওয়াও করছিলেন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে রেস্তরাঁয় আসা মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁদের রেস্তরাঁ থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। খবর দেওয়া হয় দমকলকেও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন দমকলকর্মীরা। রেস্তরাঁর উপর থেকে সকলে নামাতে গিয়ে প্রাথমিক ভাবে একটু বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে পরে সকলকে নামিয়ে আনা সম্ভব হয়। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে প্রথমে রান্নাঘরে কোনও কারণে আগুন লেগেছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

Author

আরো পড়ুন:  Kolkata Earthquake: দুপুর বেলায় আচমকা কাঁপুনি! ৫.০ মাত্রার ভূমিকম্পে কাঁপল কলকাতা সহ দক্ষিণবঙ্গ, আতঙ্কে রাস্তায় সাধারণ মানুষ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments