back to top
Wednesday, September 9, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতারবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুটে চলবে যানবাহন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুটে চলবে যানবাহন

মেরামতি ও সংস্কারের কাজের জন্য ফের সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। আগামী ৭ জুন, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা সেতু দিয়ে কোনও যান চলাচল করতে পারবে না বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)-এর তত্ত্বাবধানে সেতুর গুরুত্বপূর্ণ কিছু রক্ষণাবেক্ষণের কাজ হবে। মূলত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদলের কাজ চলবে ওই সময়ে। নিরাপত্তার কথা মাথায় রেখেই সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেতু বন্ধ থাকার কারণে শহরের যান চলাচলে যাতে বড় সমস্যা না হয়, তার জন্য বেশ কিছু বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা ও হাওড়াগামী গাড়িগুলিকে হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড, খিদিরপুর রোড এবং রেড রোডের মতো রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে যানজট নিয়ন্ত্রণে আরও কিছু রাস্তায় ট্র্যাফিক ঘুরিয়ে দেওয়া হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এইচআরবিসি। ১৯৬৯ সালে গঠিত পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থা হুগলি নদীর উপর নির্মিত সেতুগুলির দেখভাল ও রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে।

রবিবার যাঁদের এই পথে যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁদের আগেভাগে বিকল্প রুট বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

Author

আরো পড়ুন:  যাদবপুরে আবার আসবেন শুভেন্দু, বেদপাঠ-হনুমান চল্লিশা পাঠের ঘোষণা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments