back to top
Wednesday, September 9, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি‘অবশেষে চোখের জলের দাম পেলাম’, স্বরূপ গ্রেফতারে মন্তব্য অভিযোগকারিণীর

‘অবশেষে চোখের জলের দাম পেলাম’, স্বরূপ গ্রেফতারে মন্তব্য অভিযোগকারিণীর

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন বিজেপি বিধায়ক, তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁর কথায়, “আবার প্রমাণিত, ধর্মের কল বাতাসে নড়ে।” অন্যদিকে অভিযোগকারিণীর দাবি, “চোখের জলের দাম পেলাম। আমি খুব খুশি।” স্বস্তি পেলেন তিনি। চোখের জল মুছে চওড়া হাসি হাসছেন। তাঁর করা অভিযোগের ভিত্তিতেই আলিপুর থানায় গ্রেফতার প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।

প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে সেই সময়েও প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা রূপটানশিল্পী। বিজেপি সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর বিধায়ক রুদ্রনীল ঘোষ টেকনিশিয়ান স্টুডিয়োতে বৈঠক করেছিলেন কলাকুশলীদের সঙ্গে। সে দিনও অভিযোগকারিণী তাঁর দুরবস্থার কথা তুলে ধরেন বিধায়কের সামনে।

রুদ্রনীলের কাছে সে প্রসঙ্গ তুলতেই তাঁর বক্তব্য, “আমি সবিস্তার কিছুই জানি না। তবে স্বরূপের অত্যাচারে নাভিশ্বাস উঠেছিল টলিউডের। মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনেও প্রশ্রয় দিয়েছেন তাঁকে।”

একই কথা বলতে শোনা গিয়েছে মেকআপ আর্টিস্ট গিল্ড-এর অন্য এক সদস্য পাপিয়া চন্দকে। তাঁর আফসোস, “স্বরূপদা কিন্তু প্রথম দিকে আমাদের জন্য ভালই কাজ করছিলেন। পরে বদলে গেলেন তিনি।”

“তাঁর অভিযোগের আঙুল তাঁর গিল্ড-এর সম্পাদক বাপি মালাকারের দিকেও। অভিযোগে জানিয়েছেন, টাকা ছাড়া কোনও কাজ করতে চাইতেন না বাপিও। “কার্ড হারিয়ে ফেললে আগে টাকা চাইতেন। তার পর তার ব্যবস্থা করতেন।”

Author

আরো পড়ুন:  রাষ্ট্রপতির বঙ্গ সফরে প্রোটোকল লঙ্ঘন! কেন্দ্রের কড়া নির্দেশে সরানো হল দার্জিলিংয়ের জেলাশাসককে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments