back to top
Sunday, July 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি২০শে জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’! শুভেন্দুকে অভিনন্দন জানিয়ে শ্যামাপ্রসাদের মূর্তি স্থানান্তরের দাবি তথাগত...

২০শে জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’! শুভেন্দুকে অভিনন্দন জানিয়ে শ্যামাপ্রসাদের মূর্তি স্থানান্তরের দাবি তথাগত রায়ের

রাজ্যে ২০শে জুন তারিখটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার। আর সরকারের এই বড় পদক্ষেপকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সোশাল মিডিয়ায় প্রকাশ্য অভিনন্দন জানালেন প্রবীণ বিজেপি নেতা তথা মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)। একই সাথে কলকাতার ময়দান চত্বরে থাকা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিটি সম্মানজনক স্থানে স্থানান্তরিত করার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে একটি বিশেষ আবেদনও রেখেছেন।

​৩ জুন ২০২৬ তারিখে এক্স (টুইটার) হ্যান্ডেলে করা একটি পোস্টে তথাগত রায় পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকার এবং তার মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানান। এই সিদ্ধান্তের ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি ১৯৪৭ সালের প্রেক্ষাপট মনে করিয়ে দেন।

​“বাঙালি হিন্দুরা ভারতের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বেঁচে আছে”

​নিজের পোস্টে তথাগত রায় লিখেছেন, ১৯৪৭ সালের ২০শে জুন তারিখে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির একক চেষ্টা এবং তৎকালীন কংগ্রেসের সহযোগিতায় বাংলা ভাগ হয়েছিল। যার ফলে তৈরি হয়েছিল হিন্দুপ্রধান পশ্চিমবঙ্গ রাজ্য। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় দাবি করেন, ১৯৪৭ সালের সেই ঐতিহাসিক পদক্ষেপের ফলেই আজ আমরা বাঙালি হিন্দুরা ভারতের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বেঁচে আছি। নতুন সরকার সেই দিনটিকে মর্যাদা দেওয়ায় তিনি নবান্নকে সাধুবাদ জানান।

​ময়দানের ঝোপঝাড় থেকে মূর্তি সরানোর আবেদন

​অভিনন্দন জানানোর পাশাপাশি কলকাতার বুকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তির বর্তমান দশা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ট্যাগ করে তিনি একটি সুনির্দিষ্ট আর্জি জানিয়েছেন:

  • ​কলকাতার ময়দান এলাকায় পিডব্লিউডি (PWD)-র তাঁবুর পাশে ঝোপঝাড়ের মধ্যে বর্তমানে অবহেলিত অবস্থায় রয়েছে শ্যামাপ্রসাদের মূর্তিটি।
  • ​তথাগত রায়ের আবেদন, ওই ঝোপঝাড় থেকে মূর্তিটি অবিলম্বে সরিয়ে নিয়ে এসে তাঁর পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তির পাশে সসম্মানে স্থাপন করা হোক।
আরো পড়ুন:  Assembly Election 2026: পশ্চিমবঙ্গে ‘ডাবল ইঞ্জিন সরকার’ প্রতিষ্ঠার নির্বাচন, দাবি ধর্মেন্দ্র প্রধানের

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments