back to top
Thursday, June 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি​মোদির গ্যারান্টি মানেই ‘জিরো ওয়ারেন্টি’: সাগরের সভা থেকে অভিষেকের তীব্র আক্রমণ

​মোদির গ্যারান্টি মানেই ‘জিরো ওয়ারেন্টি’: সাগরের সভা থেকে অভিষেকের তীব্র আক্রমণ

‘মোদির গ্যারান্টি মানেই জিরো ওয়ারেন্টি’—এই মন্তব্যকে সামনে রেখেই সাগরের ছয়েরঘেরি কালিগিরির মাঠে আয়োজিত জনসভা থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দলীয় প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে আয়োজিত সভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, বঙ্কিমবাবুকে জয়ী করলে সাগরের সার্বিক উন্নয়নের দায়িত্ব তিনি নিজেই নেবেন।


​সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক দাবি করেন, গত ১২ বছরে বাংলা তার প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে। কেন্দ্র নানাভাবে রাজ্যের টাকা আটকে রেখে উন্নয়নের গতি রুখে দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সেই বাধা সত্ত্বেও রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে একশো দিনের কাজ ও আবাস যোজনার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান।
​উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলে ইতিমধ্যেই ১ লক্ষ ৭ হাজার মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং ৩৫ হাজার যুবক ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। পাশাপাশি মুড়িগঙ্গা নদীর উপর ১৭০০ কোটি টাকার সেতু নির্মাণ কাজকে তিনি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এছাড়াও নামখানায় ৩০০ কোটি টাকার সেতু এবং হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ৪০ কোটি টাকার মৎস্য বন্দর গড়ে ওঠার ফলে এলাকার অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে বলেও দাবি করেন তিনি।


​ঘোড়ামারা দ্বীপের ১২০০ পরিবারের পুনর্বাসনের আশ্বাস দিয়ে অভিষেক বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সাগরের প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। জনতার উচ্ছ্বাসের মাঝে তিনি আরও বলেন, “বঙ্কিম হাজরাকে জেতালে সাগরের উন্নয়নের সম্পূর্ণ দায়ভার আমি নেব।”


​বিজেপির প্রতিশ্রুতিকে কটাক্ষ করে তিনি বলেন, কেন্দ্র যা করতে পারেনি, রাজ্য সরকার তা বাস্তবে করে দেখাচ্ছে। সাগরের সঙ্গে নিজের আবেগের সম্পর্কের কথা তুলে ধরে তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ডাক দেন।

Author

আরো পড়ুন:  নির্বাচনী জ্বরে তপ্ত দক্ষিণবঙ্গ(South Bengal) : শাসক-বিরোধী দ্বন্দ্বে রক্তাক্ত রাজপথ, কড়া নজরদারিতে কমিশন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments