back to top
Thursday, June 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বEarthquake in Japan: উত্তর জাপানে ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতায় উপকূলজুড়ে আতঙ্ক

Earthquake in Japan: উত্তর জাপানে ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতায় উপকূলজুড়ে আতঙ্ক

উত্তর জাপানের উপকূলবর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল এলাকা। জাপানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭।

ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে, প্রধান দ্বীপ হোনশুর ইওয়াতে প্রদেশে প্রায় ১০ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই প্রাথমিকভাবে আড়াই ফুট উচ্চতার ঢেউয়ের খবর মিলেছে।

প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে উঁচু জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি-সহ অন্যান্য পরমাণু বিদ্যুৎকেন্দ্রে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের জেরে ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন, আলাস্কা বা কানাডার ব্রিটিশ কলাম্বিয়া উপকূলে কোনও সুনামির আশঙ্কা নেই।

Author

আরো পড়ুন:  ১৯৭১-র গণহত্যা, মার্কিন কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবে খুশি ঐক্য পরিষদ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments