back to top
Monday, April 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: প্রার্থী পরিচিতি-২, অনুমিতা শ

Assembly Election 2026: প্রার্থী পরিচিতি-২, অনুমিতা শ

অশোক সেনগুপ্ত

সূর্যের তাপ থেকে ভোটের উত্তাপে মম করছে গোটা বাংলা। তার ওপর যদি বিধানসভা কেন্দ্রটি যদি ভবানীপুর হয়, তাহলে তো কথাই নেই! কারণ, ওই কেন্দ্রের প্রধান যুযুধান দুই প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। প্রচারের যাবতীয় আলো ওই দুজনের ওপর। সেই আলোকবর্তিকার কিছুটা বাইরে আছেন এস ইউ সি আই কমিউনিস্ট-এর অনুমিতা শ।

আপনার মূল পেশা?
— সর্বক্ষণের রাজনৈতিক কর্মী।

শিক্ষাগত যোগ্যতা?
—যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।

এখন দৈনিক আনুমানিক রুটিন?
— সারা দিন এলাকায় প্রচারে আছি। সকাল ও দুপুরে এলাকায় বাড়ি বাড়ি প্রচার। সন্ধ্যায় পথসভা, এলাকায় মিছিল।

কতটা সতর্কতা নিচ্ছেন?
— আলাদা করে সতর্কতা নেওয়ার কিছু নেই। এলাকায় সারা বছরই বিভিন্ন আন্দোলনে থাকি। সাধারণ মানুষের অবস্থা তো আরও খারাপ। সেই তুলনায় ভালো আছি।

জিতলে কোন বিষয়কে অগ্রাধিকার?
—সরকারি শিক্ষা বাঁচানোর, কর্মসংস্থান, নারী নিরাপত্তা, সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে আন্দোলন তীব্রতর করব।

আগে কোনও ভোটে প্রার্থী হয়েছেন?
— প্রথমবার নির্বাচনী লড়াইয়ে আছি। তবে মানুষের দাবিতে আন্দোলনে সবসময়েই থাকি।

বাড়তি সুবিধা/ অসুবিধা কী?
— কমিউনে থাকি। রাজনৈতিক কর্মী। আন্দোলনে থাকি। মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। অসুবিধা নেই।

এই কেন্দ্রে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে, বিজেপি, তৃণমূল না সিপিএম?
— নির্বাচনে বিভিন্ন দল, তাদের ঝাণ্ডার রং আলাদা। কিন্তু এই শ্রেণীবিভক্ত সমাজে পক্ষ দুটো। একটা মালিক শ্রেণি, অন্যদিকে সর্বহারা মেহনতী মানুষ। আমার দল এস ইউ সি আই কমিউনিস্ট এই মেহনতি মানুষের প্রতিনিধি। তাই বিজেপি, তৃণমূল সহ মালিক শ্রেণীর সেবাদাস সমস্ত ভোটবাজ দলই আমার প্রতিদ্বন্দ্বী।

ভোটের ফল কী হতে পারে?
—আন্দোলনের ধারাবাহিকতাতেই নির্বাচনে এসেছে। এই নির্বাচনী সংগ্রামে গণআন্দোলনের স্বার্থে যে সংগ্রামী বামপন্থী দল লড়াই করছে, মানুষ তার পাশেই থাকবে আমরা মনে করি।

আরো পড়ুন:  Aam Janata Unnayan Party Manifesto: দলীয় ইস্তেহার প্রকাশ করল আম জনতা উন্নয়ন পার্টি

আপনাদের গণ আন্দোলনের বিশেষত্ব কী?
— শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী নিরাপত্তা, কেন্দ্র রাজ্য সরকারের দুর্নীতি, এস আই আর এর নামে সাধারণ মানুষের হয়রানির বিষয়গুলিতে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের চূড়ান্ত ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে বছরভর SUCI (C) লাগাতার গণ আন্দোলন পরিচালনা করছে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments