back to top
Tuesday, September 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি৪ মে বর্ধমানের সীতাভোগ মোদীজিকে খাইয়ে মুখমিষ্টি করব, জামালপুর থেকে শাহ

৪ মে বর্ধমানের সীতাভোগ মোদীজিকে খাইয়ে মুখমিষ্টি করব, জামালপুর থেকে শাহ

“এখানে পদ্মফুল ফুটবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ৪ মে বর্ধমানের সীতাভোগ মোদীজিকে খাইয়ে ওঁর মুখমিষ্টি করব।” শনিবার জামালপুরের সভায় এ কথা বলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জামালপুর আসন জিততে হবে। শনিবার সভায় পৌঁছে বার্তা দেন অমিত শাহ। পৌনে ৪টে নাগাদ পূর্ব বর্ধমানের জামালপুরে পৌঁছোন শাহ। সভা থেকে তিনি বলেন, ‘‘প্রথম দফায় বিজেপি ১১০ আসন জিতবে দিদির খেলা শেষ করে দেবে।’’

তিনি বলেন, “প্রতি বার ভোটের সময় দিদির গুন্ডারা ঝামেলা করে। দিদির গুন্ডাদের তাই বলে যাচ্ছি, ২৯ তারিখে ঘরের বাইরে যেন না দেখতে পাই। যদি বার হয়, তা হলে ৫ তারিখের পর উল্টো করে ঝোলাব। দিদি আমার উপর ক্ষেপে যাচ্ছে যে, অমিত ভাই গুন্ডাদের ধমকাচ্ছেন। এখন তো শুধু ধমকাচ্ছি, শুধরে যাও। না হলে জেলে ভরব।

প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোটের প্রচারে শনিবার পশ্চিমবঙ্গে দু’টি জনসভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রথমটি পূর্ব বর্ধমানের জামালপুরে। দ্বিতীয়টি হাওড়ার শ্যামপুরে। শুক্রবারই হুগলির উত্তরপাড়ায় সভা করেন শাহ। সেখান থেকে তিনি দাবি করেন, প্রথম দফায় ১১০টিরও বেশি আসন পাবে বিজেপি। শুধু তা-ই নয়, ৫ তারিখে তৃণমূলের খেলা শেষ বলেও হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

Author

আরো পড়ুন:  এসআইআর প্রক্রিয়ায় কারচুপি করার নির্দেশের প্রমাণ দাখিল করল বিজেপি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments