হাওড়া ডিভিশনের রেল পরিষেবায় সাময়িক ব্যাঘাত ঘটতে চলেছে। ইন্ডিয়া রেলওয়ে পরিষেবা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন করতে ৩০ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত টানা ১০ দিন একাধিক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এই সময় অনেক ট্রেন দেরিতে চলবে, আবার কিছু ট্রেনের গতিপথও নিয়ন্ত্রণ করা হবে।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বাঁশবেড়িয়া এলাকায় রোড ওভার ব্রিজ নির্মাণের কাজের জন্য বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মধ্যে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পাওয়ার ব্লক থাকবে।
৩০ এপ্রিল – ৪ মে (ডাউন লাইন ব্লক)প্রতিদিন দুপুর ১টা ৪৫ থেকে বিকেল ৪টা ৪৫ পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। এর ফলে কাটোয়া–ব্যান্ডেল লোকালসহ একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়বে। কিছু ট্রেন পথে অতিরিক্ত দেরিও করতে পারে।৫ মে – ৯ মে (আপ লাইন ব্লক)এই পর্যায়ে রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ব্লক থাকবে। ফলে ব্যান্ডেল–কাটোয়া লোকালসহ একাধিক ট্রেনের সময় বদলানো হয়েছে এবং দেরিতে চলার সম্ভাবনা রয়েছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাময়িক অসুবিধা ভবিষ্যতের উন্নত পরিষেবার জন্য অত্যন্ত জরুরি। তাই যাত্রীদের আগেভাগে ট্রেনের আপডেট জেনে নিয়ে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Recent Comments