অশোক সেনগুপ্ত
রাত পোহালেই ভোট। কয়েক দশক ধরে ভোটচিত্র পর্যবেক্ষণ করেছি। এবার যেন পরিস্থিতি একটু অন্যরকম। এর মূল কারণ এসআইআর। দু’পক্ষই দাবি করেছে, “আমরাই জিতছি”। বাঙালিয়ানা বনাম বহিরাগত, আমিশ-নিরামিশ— এসব বিতর্কের সঙ্গে কনসেন্ট্রেশন ক্যাম্প বনাম পশ্চিম বাংলাদেশ! যে যেভাবে পেরেছে, প্রচার করেছে।
লড়াই মূলত দুই বর্তমান রাঘব বোয়ালের মধ্যে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে এককালের দুই রাঘব বোয়াল। ফলাফল নিয়ে সবারই কৌতূহল! সবাই ভাবছে যে যার মত ! “দিবস গণিয়া গণিয়া বিরলে/ নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে–”। না, এই অপেক্ষা কোনও সখার জন্য নয়। ভোটের ফলাফলের পথ চেয়ে অপেক্ষা।
ভোর থেকেই আমার দৈনন্দিন কাজ শুরু। তার ফাঁকে ফাঁকে কিছু পরিচিতজনের কাছে হোয়াটসঅ্যাপে জানতে চাইলাম। প্রত্যেকেই যথেষ্ঠ সচেতন। উত্তরগুলো এরকম—
কসবানিবাসী এক অবসরপ্রাপ্ত কিঞ্চিৎ বামপন্থী মহিলা সাংবাদিক— “বুঝতে পারছি না! তবে বিজেপি ভাল ফল করবে। বাম / কংগ্রেস মনে হয় খাতা খুলবে।
টি এম সি-র বহু ইন্দ্রপতন হবেই হবে। সরকার এবার গড়তে পারবে না, পারা উচিত ও না কিছুতেই! তোমার কি মনে হচ্ছে?”
নামী একাধিক প্রথম শ্রেনীর ইংরেজি দৈনিকের প্রাক্তন সাংবাদিক, ডঃ, দক্ষিণ কলকাতা নিবাসী, অধুনা একটি নামী প্রতিষ্ঠানের বরিষ্ঠ অধ্যাপক। তাঁর আন্দাজ, “BJP 110/115, TMC 160/170, Others (cpm/cong/indep) 15/20।”
এক বিশ্লেষক, প্রাক্তন সাংবাদিক, উত্তর ২৪ পরগনার বাসিন্দার অনুমান— “tmc 180, Bjp 105, Cpm+cong 8, Others 1”।
দক্ষিণ কলকাতা নিবাসী এক জনসংযোগ বিশেষজ্ঞ, ডঃ, সুগায়িকার ধারনা, “😁Most difficult to answer this time ..I hv a feeling that the wind b4 pre election is towards BJP but post election it will towards TMC wid a very narrow difference between de 2.”
একটি নামী ওয়েবসাইটের দক্ষিণ শহরতলী নিবাসী অভিজ্ঞ সাংবাদিকের ধারণা, “TMC 200 Bjp=70, left= 12, congress= 6, ISF= 5 (bhangar, bashirhaat, deganga, canning purba, haroa)।
Aar bjp pokkhe haoa thakle result puro ulto hobe। tmc 65 bjp 205…aar baki eki thakbe।”
সার্ভে পার্ক নিবাসী অবসরপ্রাপ্ত এক ইঞ্জিনিয়ারের আন্দাজ, “TMC 140, BJP 148, CONGRESS 4, CPM 2।”
ক’দিন আগেই একটি নামী প্রতিষ্ঠানে অতিথি-বক্তা হিসাবে দিল্লিবাসী এক অর্থনীতিবিদ-অধ্যাপক কয়েক ঘন্টার জন্য এসেছিলেন। ফের সোমবার কলকাতায় এসেছেন ভোট দিতে। তিনি জানালেন, “TMC 170 plus, BJP 120 plus, Others 4 plus“।
একটি নামী দৈনিকের হুগলি-নিবাসী সাংবাদিক, বাংলাদেশ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তাঁর অনুমান, “TMC- 190-230, BJP- <95, CONG- 0-2, LEFT+ISF- 1-4”।
বিজেপি-র সম্ভাব্য আসন সম্পর্কে একটি দৈনিকের সম্পাদক, উত্তর ২৪ পরগনার বাসিন্দা জানালেন, “150-156। Under current jodi kaaj kore thaake tahole 200 Paar”।
প্রেসিডেন্সির এককালের রাশিবিজ্ঞানের ছাত্র, অধুনা দৈনিক সংবাদপত্রের কর্মীর বক্তব্য,
“TMC govt. form korbe”।
বালিগঞ্জ নিবাসী বিজেপি/আরএসএস শিবিরের উদ্যোগপতী/পত্নীর বক্তব্য, “এই রে!! টিয়া পাখি ভাড়া করতে হবে – তাও আমার নিজের যে টুকু বিশ্লেষণ তাই দিতে চেষ্টা করছি
বিজেপি-র সম্ভাব্য আসনসংখ্যা সম্পর্কে—
নদীয়া : 13-14
পূর্ব মেদিনীপুর – 13-14
হুগলি – 6-7
পশ্চিম মেদিনীপুর – 8
কলকাতা – – – – – – – – 4
Jadavpur – – – – – – – 3
দক্ষিণ কলকাতা – – – 2
Baranagar, এ ছাড়াও – মথুরাপুর এ 2-3 টি
এগুলো আমার নিজের calculation
115-120 টা seat পেলেই বিজেপি সরকার গড়ে নেবে।” সঙ্গে চলতি ভোটে ১৫০ আসন কোথায়, কীভাবে পাওয়া সম্ভব, তার একটা রঙিন মানচিত্র জুড়ে দিলেন ওই উদ্যোগপত্নী।
সিপিএম আমলে সিপিএম করতেন, তৃণমূল আমলে তৃণমূল। শিক্ষকনেতা। তাঁর অনুমান,
“B J P=170 +, TMC=90+, LEFT=3, OTHERS 12”। লোকসভা ভোটে তাঁর নিশ্চিত দাবি করা সম্ভাব্য পূর্বাভাস মেলেনি। হে কথা মনে করিয়ে দেওয়ার পরেও বলেজেন, “এবার মিলবেই।”
কার পাল্লা ভারি? এই প্রশ্নে এক বাঘা আমলার উত্তর, “বুঝি না।” আর এক বাঘা আমলা মাস দুই আগে আমাকে লিখেছিলেন, “50:50”।
ওঁদের অনুমানগুলো দেখতে থাকুন! চূড়ান্ত ফল আগামী ৪ঠা।


Recent Comments