back to top
Thursday, June 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিColour politics: গণনার আগে মালদায় ‘আবির রাজনীতি’! গেরুয়া রঙে চাহিদার ঝড়, বাড়ছে...

Colour politics: গণনার আগে মালদায় ‘আবির রাজনীতি’! গেরুয়া রঙে চাহিদার ঝড়, বাড়ছে দাম

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এখন সবার নজর আগামী ৪ মে-র গণনার দিনের দিকে। ফলাফল ঘোষণার আগে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কোন দল এগিয়ে, কার দখলে যাবে ক্ষমতা—এই প্রশ্নে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

এই আবহেই মালদা জেলায় দেখা গেল এক ভিন্ন ছবি, যা ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। মালদা শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটে আবিরের বাজারে এখন গেরুয়া রঙের দাপট স্পষ্ট। ব্যবসায়ীদের দাবি, সবুজের তুলনায় গেরুয়া আবিরের চাহিদা এখন অনেক বেশি। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ প্যাকেট গেরুয়া আবির বিক্রি হচ্ছে, যেখানে সবুজ আবিরের বিক্রি প্রায় নেই বললেই চলে।

ব্যবসায়ীরা আরও জানাচ্ছেন, শুধু মালদা নয়—কলকাতার বাজারেও গেরুয়া আবিরের পর্যাপ্ত জোগান নেই। চাহিদা বাড়তেই ১০ কেজির একটি প্যাকেটের দাম বেড়ে গেছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। আগে যেখানে একটি প্যাকেটের দাম ছিল প্রায় ১৫০ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০০ টাকায়। অন্যদিকে, সবুজ আবিরের দামে তেমন কোনও পরিবর্তন দেখা যায়নি।

এই পরিস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেস-এর দাবি, তাদের কর্মীরা আগেই প্রচুর পরিমাণে সবুজ আবির সংগ্রহ করে রেখেছেন। তাই বাজারে সবুজের চাহিদা কম দেখাচ্ছে। তাদের মতে, ভারতীয় জনতা পার্টি অযথা এই বিষয়টি রাজনৈতিক রং দিতে চাইছে।

অন্যদিকে বিজেপির বক্তব্য, গেরুয়া আবিরের বাড়তি চাহিদাই প্রমাণ করছে রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে। তাদের দাবি, ৪ মে ফল ঘোষণার পর রাজ্যজুড়ে গেরুয়া আবিরের জোয়ার দেখা যাবে।

তবে বাজারের বাস্তব চিত্র কিছুটা ভিন্ন ইঙ্গিতও দিচ্ছে। দোকানদারদের মতে, সবুজ আবিরের জোগান তুলনামূলক বেশি থাকলেও গেরুয়া আবিরের সরবরাহ কম—তাই চাহিদা বাড়তেই দাম দ্রুত বেড়েছে। অনেক ক্রেতাই দেখা যাচ্ছে ১০ প্যাকেট সবুজ আবিরের সঙ্গে ৩–৪ প্যাকেট গেরুয়া আবিরও কিনছেন।

আরো পড়ুন:  TMC’s development promises: মোথাবাড়িতে উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূলের প্রচার, ডিগ্রি কলেজ ও দমকল কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি

সব মিলিয়ে, গণনার আগেই মালদায় আবিরের বাজারে যে ‘রঙের লড়াই’ শুরু হয়েছে, তা এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৪ মে ফলাফল ঘোষণার পর এই রঙের দাপট কোন দিকে মোড় নেবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments