back to top
Monday, May 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportআগামী সপ্তাহে বদলাবে আবহাওয়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

আগামী সপ্তাহে বদলাবে আবহাওয়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের শেষভাগ থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় ওড়িশা ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ মে বৃহস্পতিবার থেকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে। একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় শনিবার থেকেই ঝড়বৃষ্টির কার্যকলাপ শুরু হতে পারে। যদিও বৃষ্টির পরও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভ্যাপসা গরমের অস্বস্তি কিছুটা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও ঝড়বৃষ্টির প্রভাবে পরবর্তী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে মাসের শেষ দিকে কিছুটা স্বস্তি মিলতে পারে গরমের দাপট থেকে।

Author

আরো পড়ুন:  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে! কালবৈশাখীর পূর্বাভাস কলকাতাতেও, কবে থেকে? কোথায় কত হবে ঝড়ের গতি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments