back to top
Friday, August 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধঅনীক দত্তের শেষ কৃত্য নন্দনে, শ্রদ্ধার্ঘ্য দিতে এলেন বাম নেতা বিমান বসু

অনীক দত্তের শেষ কৃত্য নন্দনে, শ্রদ্ধার্ঘ্য দিতে এলেন বাম নেতা বিমান বসু

অনীক দত্তের শেষ কৃত্য সম্পন্ন হলো নন্দনে। সেই নন্দন যেখান একসময় তাঁর সৃষ্টিকে তুলে ধরার জন্যে লড়তে হয়েছে, যেখানে তিনি কার্যত উপেক্ষিত ছিলেন। এই নন্দনেই তাঁর শেষ যাত্রা হয়। গত শুক্রবার, ২৯সে মে প্রখ্যাত পরিচালককে শেষবারের মতো দেখতে আসেন টলিপাড়ার কলাকুশলী থেকে শুরু করে অনুরাগীরা।

শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন টলিপাড়ার বিশিষ্ট ও পরিচিত ব্যক্তিরা। অঞ্জন দত্ত, সৃজিত মুখোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারীর মতো ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। শুধুমাত্র এরাই নয় বরং উপস্থিত ছিলেন প্রবীণ বাম নেতা বিমান বসু। তিনি অত্যন্ত দুঃখের সহিত বলেন “চলচ্চিত্র শিল্পে ওঁর আরও অনেক দিন প্রয়োজন ছিল। এই সমাজকে ওঁর আরও অনেক কিছু দেওয়ার ছিল, সেই তুলনায় খুব কমই দিতে পেরেছেন। তবে নন্দনে এনে অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানানোর এই সিদ্ধান্ত যথাযথ।”

এছাড়াও উপস্থিত ছিলেন আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, অভিনেতা ও বিজেপি সরকারের বিধায়ক রুদ্রনীল ঘোষ। পূর্ববর্তী সরকারের অধীনে অনীক দত্তের অনেক ছবিই প্রকাশ পায়নি। তাই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন রুদ্রনীল। তিনি জানান যেসমস্ত ছবি নন্দনে প্রদর্শনের ক্ষেত্রে বাধা দিয়েছিল সেইসমস্ত ছবি খুবই দ্রুত এই নন্দনেই প্রকাশ করার ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েই জানান “এখন থেকে সম্পূর্ণ যোগ্যতা অনুযায়ী কাজ হবে, কোনও রকম স্বৈরাচার আর চলবে না।”

সবমিলিয়ে, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের এই অকাল প্রয়াণ সবার মনেই শোকের ছায়া এনেছে।

Author

আরো পড়ুন:  Tagore Heritage: শান্তিনিকেতনে রবীন্দ্র-ঐতিহ্যের শতবর্ষ উদযাপন, গ্যাস সংকটে ভরসা কাঠের উনুন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments