back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentট্রাকের সাথে স্লিপার বাসের ধাক্কা, মৃত ২

ট্রাকের সাথে স্লিপার বাসের ধাক্কা, মৃত ২

রাস্তায়  ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। এই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ২ জন যাত্রী। এছাড়াও বাসে থাকা আরও বহু যাত্রী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনাটি হয়েছে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের  মৈনপুরী জেলার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে। তদন্তসূত্রে জানা গেছে, বাসটিতে মোট যাত্রী সংখ্যা ছিল ৭০ জন । বাসটির যাত্রা শুরু হয়েছিল উত্তরপ্রদেশের গোন্ডা থেকে এবং গন্তব্য ছিল দিল্লি।   বাস চালানোর সময় হঠাৎ এই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুজন এবং আরো ৩৫ জন আহত হয়েছে ।

দুর্ঘটনার কারণে বাসের সামনের অংশ একেবারেই ভেঙে যায়। দুর্ঘটনাটির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উদ্ধার কাজ শুরু হয়। স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে আহতদের খুব দ্রুতই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছু জনকে ওই দিনই ছেড়ে দেওয়া হয়। মৃত দুই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানানো হয়। 

দুর্ঘটনার আসল কারণ জানার জন্য পুলিশি তদন্ত শুরু হয়েছে।

Author

আরো পড়ুন:  Fire on Rajdhani Express: ভোরের আতঙ্ক! চলন্ত রাজধানী এক্সপ্রেসের এসি কোচে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা ৬৮ যাত্রী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments