back to top
Wednesday, September 9, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিCabinet Swearing-in Ceremony: আজ সোমবার নয়া মন্ত্রিসভার সদস্যদের শপথ

Cabinet Swearing-in Ceremony: আজ সোমবার নয়া মন্ত্রিসভার সদস্যদের শপথ

সোমবার নয়া মন্ত্রিসভার সদস্যদের দফতর বন্টন ও শপথ ঘোষণার কথা। বিষয়টি নিয়ে বিভিন্ন স্তরে রয়েছে কৌতূহল।

বিজেপি সূত্র বলছে, মন্ত্রক বণ্টনের ক্ষেত্রে প্রত্যেকের যোগ্যতা, দক্ষতাকে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে তেমনি গুরুত্ব দেওয়া হচ্ছে জেলার প্রতিনিধিত্বে। বিভিন্ন জাতি এবং সমাজের বিভিন্ন স্তরের বিধায়কদের প্রতিনিধিত্বও মাথায় রাখা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় অনেক প্রথমবারের বিধায়ক থাকছেন। সেক্ষেত্রে নিজেদের নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্সবার্তায় লিখেছেন, “আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে। মন্ত্রীসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর. এন. রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।”

সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রী:
রত্না দেবনাথ- পানিহাটি
শংকর ঘোষ- শিলিগুড়ি
তাপস রায়- মানিকতলা
স্বপন দাশগুপ্ত- রাসবিহারী
জগন্নাথ চট্টোপাধ্যায়- সিউড়ি
ডাঃ ইন্দ্রনীল খাঁ- বেহালা পশ্চিম
অর্জুন সিং- নোয়াপাড়া
ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়- বিধাননগর
দুধকুমার মণ্ডল-ময়ূরেশ্বর
পাপিয়া অধিকারী- টালিগঞ্জ
রূপা গঙ্গোপাধ্যায়- সোনারপুর দক্ষিণ
রুদ্রনীল ঘোষ- শিবপুর
মনোজ ওঁরাও- কুমারগ্রাম
অম্লান ভাদুড়ি- ইংরেজবাজার
শিখা চট্টোপাধ্যায়- ডাবগ্রাম ফুলবাড়ি
পার্থ ঘোষ- রানিগঞ্জ
নীলাদ্রি শেখর দানা- বাঁকুড়া
সুদীপ মুখোপাধ্যায়- পুরুলিয়া
অরুণ হালদার- জামালপুর
ডাঃ প্রণত টুডু- বিনপুর
শীতল কপাট- ঘাটাল
অশোক দিন্দা- ময়না
বিমান ঘোষ- পুরশুড়া
সঞ্জয় সিং- বালি
শংকর শিকদার- বেহালা পূর্ব
দেবাংশু পাণ্ডা- ফলতা
দীপঙ্কর জানা- কাকদ্বীপ
ড. রাজেশ কুমার- জগদ্দল
পার্থসারথি চট্টোপাধ্যায়- রানাঘাট উত্তর-পশ্চিম
গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদ
সত্যেন্দ্রনাথ রায়-গঙ্গারামপুর
কৌশিক চৌধুরী- রায়গঞ্জ
দীপক বর্মন- ফালাকাটা
মালতি রাভা রায়- তুফানগঞ্জ।

Author

আরো পড়ুন:  Cabinet Swearing-in Ceremony: ‘লোক ভবন’ থেকে শক্তির বার্তা, ৩৫ নতুন মুখে বিস্তৃত মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্ত্রিসভা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments