পশ্চিমবঙ্গে ২০১৮ সাল থেকে বেসরকারি পরিবহনের উপর শ্বেতপত্র প্রকাশ করতেনয়া সরকারের কাছে দাবি তুলেছে বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস। সংগঠনের সম্পাদক তপন ব্যানার্জীর অভিযোগ, পূর্বতন সরকারের উদাসীনতায় একটা শিল্প হারিয়ে গিয়েছে।
তিনি বলেন, কৃষির পর সব থেকে বেশি মানুষ এই শিল্পের সঙ্গে জড়িয়ে। সরকারের সব থেকে বড় মুখ পরিবহণ। এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ব্যাঙ্কের ইএমআই ঠিকমতো দিতে না পারায় অনেক বাস ও মিনিবাস মালিক হারিয়ে গেছেন।
এসবের জন্য কে দায়ী? এই প্রশ্ন তুলে তপনবাবু বলেন, বাসের ভাড়া কে বাড়ায়?পরিকাঠামো কে তৈরি করে? আরও একাধিক আনুসঙ্গিক বিষয় সরকারের উপরে নির্ভর করে। রাজনৈতিক সিদ্ধান্তের জন্য এই ধরনের একটি বিশাল সংখ্যার মানুষ যেখানে জড়িত, সেই শিল্প এই ভাবে ‘কোমা’য় যেতে পারে না।বারবার বলা সত্ত্বেও সরকার কোনও দিন রেগুলেটরি কমিটি তৈরি করে নি। শ্বেতপত্র প্রকাশ হলে আসল চিত্রটি মানুষের সামনে উঠে আসবে।
তপনবাবুর দাবি, দেশের কোনও উন্নত শহরে এ রাজ্যের মতো পরিবহনের বেহাল অবস্থা নেই। বেসরকারি পরিবহনকে বাঁচিয়ে উন্নত পরিবহণ -পরিকাঠামোর জন্য সব রকম সহযোগিতা আমরা করব।


Recent Comments