back to top
Sunday, July 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportদক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর দাপট, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর দাপট, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

জ্যৈষ্ঠের দাবদাহে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। শুক্রবার ভোরের বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও দিনের বাড়ার সঙ্গে সঙ্গে ফের ফিরে এসেছে ভ্যাপসা গরম। তবে শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দেখা মিলেছে। কলকাতা-সহ একাধিক জেলায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে দেখা গিয়েছে। ফলে গরম কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটেনি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে। শুধু কলকাতাই নয়, একই ধরনের আবহাওয়া ছিল হাওড়া ও হুগলিতেও। আবহবিদদের মতে, শনিবারের পর আবার আগামী বৃহস্পতিবার শহরে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।
এদিকে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। তবে এই বৃষ্টিতে গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না বলেই মনে করছেন আবহবিদরা। কারণ, আগামী সাত দিনে তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
অন্যদিকে দক্ষিণ ভারতে ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করলেও এখনও উত্তর ভারতে মৌসুমি বায়ু পৌঁছয়নি। ফলে বাংলায় এখনই পূর্ণমাত্রার বর্ষার আবহ তৈরি না হলেও প্রাক-বর্ষার বৃষ্টি ও কালবৈশাখীর প্রভাব বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  স্বস্তির বৃষ্টিতে কমবে গরম, দক্ষিণবঙ্গে ঝড়-কালবৈশাখীর সতর্কতা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments