back to top
Tuesday, August 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধপেনশনার সংবাদ ও ডিজিটাল জীবন শংসাপত্র শিবিরের আয়োজন

পেনশনার সংবাদ ও ডিজিটাল জীবন শংসাপত্র শিবিরের আয়োজন

টেলিযোগাযোগ দপ্তরের কলকাতার প্রধান যোগাযোগ হিসাব নিয়ন্ত্রকের দপ্তর শুক্রবার (১০ জুলাই, ২০২৬) যাদবপুর টেলিফোন এক্সচেঞ্জে পেনশনার সংবাদ এবং টেলিকম পেনশনভোগীদের জীবন প্রমাণ শিবির আয়োজন করা হয়েছিল।

যাঁদের জীবন শংসাপত্রের মেয়াদ শেষ হয়েছে বা শীঘ্রই শেষ হতে চলেছে, সেই পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের প্রয়োজনীয় নথি, যেমন পিপিও বই, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি নিয়ে শিবিরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছিল। সেখানে জীবন শংসাপত্রের তাৎক্ষণিক যাচাইয়ের সুবিধা পাওয়া যাবে। শিবির শুরু হয়েছিল সকাল ১০টা থেকে।

শিবিরে ‘জীবন প্রমাণ’ অ্যাপের মাধ্যমে ডিজিটাল জীবন শংসাপত্র জমা দেওয়ার প্রশিক্ষণ, জীবন প্রমাণ ‘ফেস অথেনটিকেশন অ্যাপ’ ব্যবহারের প্রশিক্ষণ, কেওয়াইপি ফর্ম জমা এবং পেনশনভোগীদের পরিচয়পত্র বিতরণের ব্যবস্থা ছিল।
বৃহস্পতিবার প্রেস ইনফরমেশন ব্যুরো সূত্রে এ খবর জানা গিয়েছে।

Author

আরো পড়ুন:  '‘মধুর অমৃতবাণী বেলা গেল সহজেই”, ব্যস্ত রাজনীতিকরাও
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments